সারাদেশ


খুলনার পাইকগাছায় ৬৭ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৪ জানুয়ারি ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার

খুলনার পাইকগাছায় ৬৭ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

খুলনার পাইকগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার একটি দল উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোছা. হামিদা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, গ্রেপ্তার হওয়া হামিদা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে উঠতি বয়সের যুবকদের কাছে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

 

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সম্পর্কিত

খুলনামাদক কারবারি

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।