সারাদেশ


সড়ক দুর্ঘটনায় নিহতের কফিনে মিলল তিনটি পা, এলাকায় চাঞ্চল্য


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার

সড়ক দুর্ঘটনায় নিহতের কফিনে মিলল তিনটি পা, এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির মরদেহের কফিন খুলে তিনটি খণ্ডিত পা পাওয়ার ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার সালাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম মো. সেন্টু (৪৫)। তিনি সালাইনগর গ্রামের বাসিন্দা। এর আগে বৃহস্পতিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় নাটোর–রাজশাহী মহাসড়কে একটি বালুবাহী ট্রাক উল্টে গেলে সেন্টুসহ চারজন নিহত হন।

 

নিহতের স্বজনরা জানান, দুর্ঘটনার পর পুলিশ সেন্টুর মরদেহ একটি কফিনে করে দুপুরে গ্রামের বাড়িতে পাঠায়। দাফনের প্রস্তুতির অংশ হিসেবে কফিন খুলে মরদেহ বের করার সময় ভেতরে তিনটি বিচ্ছিন্ন পা দেখতে পান তাঁরা। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অতিরিক্ত একটি পা নিয়ে কী করবেন এ নিয়ে পরিবার ও স্থানীয়রা বিপাকে পড়েন।

 

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে খোঁজ নিয়ে জানা যায়, অতিরিক্ত পাটি একই দুর্ঘটনায় গুরুতর আহত রায়হান হোসেনের। দুর্ঘটনায় তাঁর দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা ওই পা নিতে রওনা হয়েছেন।

 

সালাইনগর মসজিদের মুয়াজ্জিন ঝন্টু আলী বলেন, গোসল করানোর জন্য কফিন থেকে মরদেহ বের করার সময় ভেতরে তিনটি পা দেখতে পান তাঁরা। অনুমতি ছাড়া অতিরিক্ত পা দাফন করার সাহস পাননি। পরে পুলিশকে অবহিত করলে পুরো বিষয়টি পরিষ্কার হয়।

 

পা হারানো রায়হান হোসেনের ভাতিজা অনিক হোসেন জানান, ট্রাক উল্টে গেলে তাঁর চাচা নিচে চাপা পড়েন। এতে তাঁর এক হাতের কবজি ও দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। চিকিৎসার সময় একটি পায়ের কোনো খোঁজ মিলছিল না। পরে হাইওয়ে পুলিশের মাধ্যমে জানতে পারেন, পাটি অন্য একজনের মরদেহের কফিনে চলে গেছে। তাঁর ধারণা, তড়িঘড়ি করে মরদেহ কফিনে তোলার সময় ভুলবশত ওই পা সেখানে ঢুকে যায়।

 

এ ঘটনায় সংশ্লিষ্টদের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


সম্পর্কিত

দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।