সারাদেশ


বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা ও শিশুর মৃত্যু


দূরবিন ডেস্ক

দূরবিন ডেস্ক

প্রকাশিত:২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা ও শিশুর মৃত্যু

বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনের ধাক্কায় এক মা ও তার শিশু ছেলের করুণ মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌরসভার ছয়ঘরিয়া পাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার বাসিন্দা রনি বেগম (৩০) এবং তার আট বছর বয়সী ছেলে আরাফাত।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাতলা থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রনি বেগম তার ছেলেকে সঙ্গে নিয়ে সোনাতলার দিকে যাচ্ছিলেন। এ সময় রেললাইনের ওপর মা ও ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে এক ব্যক্তি তাদের সরে যেতে বলেন এবং সরানোর চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই সান্তাহার-লালমনিরহাট রুটে চলাচলরত পদ্মরাগ ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

 

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটির ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর বিষণ্নতা ও স্তব্ধতা।


সম্পর্কিত

বগুড়াট্রেনমৃত্যু

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, আনন্দের সঙ্গে বাড়ছে বাবা-মায়ের দুশ্চিন্তা

কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রনজিনা বেগম (৩০)। কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও তাদের ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা।

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা, ভিডিও ভাইরাল

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতা–কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার একটি আদালত।