সারাদেশ
নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত পাঁচজন, কোপা সামছু লাপাত্তা
.webp)
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের বিরোধে আলাউদ্দিন বাহিনী ও সামছু বাহিনী ওরফে ‘কোপা সামছু’ বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হলেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। নিহতদের মধ্যে আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিনের মরদেহের পরিচয় শনাক্ত করা হলেও সামছু বাহিনীর প্রধান সামছুদ্দিন ওরফে কোপা সামছুর অবস্থান এখনও অজানা রয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে হাতিয়া থানা পুলিশ নিহতদের মধ্যে চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে মঙ্গলবার দুপুরে আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিনের মরদেহ মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্তের জন্য পাঠানো মরদেহগুলোর মধ্যে রয়েছে সামছু বাহিনীর প্রধান সামছুদ্দিনের ছেলে মোবারক হোসেন সিহাব (২৩)। নিহত অন্যরা হলেন হাতিয়ার সুখচর ইউনিয়নের চর আমানউল্যাহ গ্রামের মহিউদ্দিনের ছেলে বাহিনীর নেতা মো. আলাউদ্দিন (৩৫), চানন্দী ইউনিয়নের নলের চর এলাকার সেকু মিয়ার ছেলে কামাল উদ্দিন (৪০), হাতিয়া পৌরসভার পশ্চিম লক্ষিদিয়া এলাকার শাহ আলমের ছেলে হক সাব (৫৫) এবং সুবর্ণচর উপজেলার দক্ষিণ চর মজিদের জয়নাল আবেদিনের ছেলে আবুল কাশেম (৬২)।
এদিকে সামছুদ্দিনের স্ত্রী মাহফুজা বেগম বুধবার সকালে দাবি করেন, তার স্বামী ও ছেলেকে হত্যা করা হয়েছে এবং হত্যার পর সামছুদ্দিনের মরদেহ গুম করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে মামলা না হলে পুলিশের পক্ষ থেকেই মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
সামছুদ্দিন ওরফে কোপা সামছুর অবস্থান সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে নোয়াখালীর হাতিয়ার সুখচর ইউনিয়নের জাগলার চরের খাসজমির দখল নিয়ে সামছু বাহিনী ও আলাউদ্দিন বাহিনীর মধ্যে দিনভর সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন নিহত এবং আরও দশজনের বেশি আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হলেও সংঘর্ষের অন্যতম কেন্দ্রীয় চরিত্র সামছুদ্দিন ওরফে কোপা সামছুর অবস্থান এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









