সারাদেশ
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি, কুয়াশা ও শীতে বিপর্যস্ত জনজীবন
.webp)
চুয়াডাঙ্গা জেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো জেলা। মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে আজ বুধবার (২৪ ডিসেম্বর) জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।
ভোর রাত থেকেই চুয়াডাঙ্গা ঘন কুয়াশায় আচ্ছন্ন। ২০০ মিটার দূরের কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বেলা ১১টা পর্যন্তও সূর্যের দেখা মেলেনি।
শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রিকশাচালক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। কাজে বের হতে না পারায় অনেকের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীত থেকে বাঁচতে ভোর থেকেই মানুষকে আগুন জ্বালিয়ে বা মোটা কাপড়ে নিজেকে ঢেকে রাখতে দেখা গেছে।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা নিউমোনিয়া, সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চলতি মৌসুমে এটি এখন পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা। পরিস্থিতি বিবেচনায় আগামী কয়েক দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
শীত মোকাবিলায় দ্রুত শীতবস্ত্র বিতরণসহ প্রয়োজনীয় সহায়তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









