সারাদেশ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে ডব্লিউএফপি প্রতিনিধি দলের সাক্ষাৎ
ডব্লিউএফপি পার্বত্য চট্টগ্রামে পাইলট প্রকল্প হিসেবে ২৫ হাজার উপকারভোগীর মাঝে মাল্টিমিনারেল সমৃদ্ধ কার্নেল দানা মিশ্রিত খাবার সরবরাহের উদ্যোগ গ্রহণ করতে চায়। কার্নেল খাদ্যের মানকে সমৃদ্ধ করে, যার মধ্যে থাকবে প্রচুর মাল্টিমিনারেল শক্তি। প্রতিনিধি দল জানান ১০০ গ্রাম চালের মধ্যে দশটি দানা কার্নেল মিশ্রণ করে খিচুরি তৈরি করা হলে এ খাদ্য মাল্টিমিনারেল শক্তিসমৃদ্ধ খাদ্যে পরিণত হবে। যার মধ্যে পাওয়া যাবে প্রচুর আয়রন ও আয়োডিনসহ অন্যান্য উপাদান। ডব্লিউএফপি প্রতিনিধি দল এ বিষয়ে পার্বত্য উপদেষ্টাকে অবহিত করেন এবং পার্বত্য চট্টগ্রামে এ পাইলট প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ডব্লিউএফপিএ’র প্রতিনিধি দল এ সংক্রান্ত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টার সহযোগিতা চান।
উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা ডব্লিউএফপি’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন কমিউনিটির মানুষ বাস করে। পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য্য উপভোগ ও সেখানকার মানুষের চাহিদা না বুঝে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব নয়। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে যেসকল পাড়া সেন্টার রয়েছে, সেগুলো পরিদর্শন করে সেখানকার গর্ভবতী নারী, কিশোরী ও শিশুদের কার্যক্রম, ছাত্র-ছাত্রী, এবং ওখানকার মানুষ দুযোর্গ মোকাবিলা কীভাবে করছে তারও পর্যবেক্ষণের দরকার আছে বলে অভিমত ব্যক্ত করেন উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। ডব্লিউএফপি’র এ ধরনের প্রকল্প বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং দুযোর্গ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বাস্তবায়ন করার পরামর্শ দেন তিনি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, যুগ্মসচিব কংকন চাকমা, যুগ্মসচিব সজল কান্তি বনিক এসময় উপস্থিত ছিলেন।
ডব্লিউএফপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. ডমেনিকো স্ক্যালপ্যাল্লি’র নেতৃত্বে এসময় ডব্লিউএফপি বাংলাদেশের সিনিয়র পার্টনারশীপস এডভাইজার মো. মহসিন, হেড অব ফিল্ড অপারেশন মিজ হাফিজা খান, প্রোগ্রাম পলিসি অফিসার মিজ মাসিং নেওয়ার ও হেড অব ডব্লিউএফপি সাব-অফিস রাঙ্গামাটির প্রোগ্রাম অফিসার মিজ ইলোরা চাকমা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।

.jpg)







