সারাদেশ


ঝিনাইদহ জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত ইসির


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার

ঝিনাইদহ জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত ইসির
নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সে প্রসঙ্গে জানতে চাইলে কমিশনের অতিরিক্ত সচিব বলেন, ‘দায়িত্ব পালনে নির্লিপ্ততার কারণে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে। ওখানে যে ঘটনা ঘটেছে, তদন্ত প্রতিবেদনে তাদের নির্লিপ্ততার প্রমাণ পাওয়া গেছে।’
অশোক কুমার দেবনাথ বলেন, ঝিনাইদহ, যশোর ও রাজশাহীতে আচরণবিধি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তদন্ত করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছিল। তার ভিত্তিতে ঝিনাইদহের দুই থানার ওসির নির্লিপ্ততার অভিযোগ এসেছে। তাই শৈলকূপা থানা ও হরিনাকুন্ড থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া যশোর ও রাজশাহীতে মামলা হাওয়ায় সেখানকার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

ওই দুই ওসিকে প্রত্যাহার করে তাঁদের জায়গায় উপযুক্ত কর্মকর্তাদের পদায়ন করার জন্য আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি দিয়েছে ইসি।


সম্পর্কিত

নির্বাচন কমিশন

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।