ক্যাম্পাস


অচল হয়ে আছে অর্ধেক বাস, ভোগান্তিতে হাবিপ্রবি শিক্ষার্থীরা


ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত:০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন, রবিবার

অচল হয়ে আছে অর্ধেক বাস, ভোগান্তিতে হাবিপ্রবি শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত


বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১৪টি শিক্ষার্থী পরিবহন বাসের মধ্যে ৭টি বাস বর্তমানে অচল, ফলে শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তিতে পড়েছে। সচল থাকা ৭টি বিশ্ববিদ্যালয় বাস এবং ৩টি বিআরটিসি বাস দিয়েই ক্যাম্পাস থেকে শহরের বিভিন্ন পয়েন্টে যাতায়াত করছেন শিক্ষার্থীরা।

 

বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে এগারো হাজার শিক্ষার্থীর জন্য বর্তমানে ১০টি বাসই চলাচল করছে। যার ফলে সিটের জন্য প্রতিনিয়ত শিক্ষার্থীদের লড়াই করতে হচ্ছে। বিশেষ করে ক্লাস শেষে শিক্ষার্থীরা বাসে উঠতে এবং সিট পেতে গিয়ে অনেক সময় ভীষণ ভোগান্তির মুখে পড়েন।

 

শহরের বিভিন্ন এলাকায় মেসে থাকা শিক্ষার্থীরা অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের বাসেই যাতায়াত করেন। যাতায়াতের চাপ বেশি হওয়ায় সচল বাসগুলো প্রায়ই অতিরিক্ত শিক্ষার্থী বহন করছে। আগে ছাত্রীদের জন্য আলাদা কিছু ট্রিপ থাকলেও বর্তমানে তা বন্ধ থাকায় নারী শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়ে গেছে।

 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা সূত্রে জানা গেছে, বর্তমানে ৯, ১০, ১১, ১৪, ১৮, ২০ ও ২১ নম্বর বাস নানারকম ত্রুটির কারণে অচল। সচল থাকা ৮, ১২, ১৩, ১৫, ১৬, ১৭, ১৯ নম্বর এবং ৩টি বিআরটিসি দুটি তলা বাস দিয়েই যাতায়াত করছে শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থী আনিকা তাবাসসুম বলেন, বাসে সিট পাওয়া খুবই কষ্টকর। ভীড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মেয়েদের জন্য পরিস্থিতি আরও কঠিন। অনেক সময় সিট না পেলে অটোতে করে যাতায়াত করি।

 

হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন সাগর বলেন, বাস সংকট খুবই প্রকট। দরজায় ঝুলে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হচ্ছে। আমরা এ সপ্তাহেই প্রশাসনের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু সমাধান চাই।

 

পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান জানান, বাসগুলোর বয়স প্রায় ২০ বছর, যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেরামতের খরচ বেড়ে যাচ্ছে। বাস ঠিক করার জন্য প্রশাসনের কাছে অর্থের আবেদন করা হয়েছে। কিন্তু অনুমোদন প্রক্রিয়ায় সময় লাগায় সঠিক সময়ে মেরামত সম্ভব হচ্ছে না। এছাড়া বাসস্ট্যান্ডে শেড ও নিরাপত্তাবেষ্টনী তৈরি হলে গাড়ির জীবনকালও বৃদ্ধি পাবে। নতুন বাস কেনার বিষয়টিও প্রশাসন বিবেচনা করতে পারে।


সম্পর্কিত

ক্যাম্পাসহাবিপ্রবিবিশ্ববিদ্যালয়

জনপ্রিয়


ক্যাম্পাস থেকে আরও পড়ুন

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।