ব্যাংক
ইসলামী ব্যাংকিংয়ে আগ্রহী আরো ১৫ ব্যাংক
প্রচলিত আইনেই ইসলামী ব্যাংকিংয়ের বিষয়ে বলা আছে। এ কারণে ইসলামী ব্যাংকিং করতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। এ ছাড়া ইসলামী ব্যাংকিংয়ের জন্য একটি গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুযায়ী ব্যাংক চলছে কি না তা দেখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং ব্যবস্থাও রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আসলে ইসলামী ব্যাংকিং হলো কাগজে-কলমে।
বাস্তবে ইসলামী ব্যাংকিং মানা হয় না। মানুষের ধর্মীয় অনুভূতির কারণে দেশে ইসলামী ব্যাংকিংয়ের বাজার বড় হচ্ছে। ইসলামী ব্যাংকের জন্য পৃথক আইন এখন সময়ের দাবি।
জানা গেছে, ইসলামী ব্যাংক চালু হওয়ার এক বছর আগে ‘ইসলামী ব্যাংকিং আইন’ চালু করেছিল থাইল্যান্ড। অথচ বাংলাদেশে ৪০ বছর ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে এলেও এখন পর্যন্ত এসংক্রান্ত আইন চালু করা যায়নি। ২০১১ সালে অর্থবিষয়ক স্থায়ী কমিটির কাছে বাংলাদেশ ব্যাংক একটি খসড়া আইন চূড়ান্ত করে জমা দিয়েছিল। কিন্তু এখনো তা আলোর মুখ দেখেনি।
ইসলামী ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিটি ইসলামী ব্যাংকের একটি শরিয়াহ বোর্ড আছে। আলাদাভাবে আইন করতে হলে কেন্দ্রীয় ব্যাংক এবং শরিয়াহ বোর্ডের ভূমিকা কী হবে—এসব নিয়ে চিন্তা করতে হবে।
বাংলাদেশে ১৯৮৩ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী ব্যাংকিং চালু হয়। আরো অনেক ব্যাংক বিশেষায়িত শাখা ও উইন্ডো খোলার মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে। এ ছাড়া অন্য অনেক প্রচলিত ব্যাংকও এখন ইসলামী ধারার সেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
জনপ্রিয়
ব্যাংক থেকে আরও পড়ুন
ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সাল করিমের ব্যাংক হিসাব জব্দ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিম মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক গুরুত্বপূর্ণ বোর্ড সভা ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার রাজধানীর কাকরাইলস্থ ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সৈয়দ ফরহাত আনোয়ার নতুন চেয়ারম্যান হলেন ন্যাশনাল ব্যাংকের
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সুপারিশে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে।
বোনাস দিতে রেকর্ড ডেট জানালো সাউথ বাংলা ব্যাংক
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
.jpg)







