ব্যাংক


বোনাস দিতে রেকর্ড ডেট জানালো সাউথ বাংলা ব্যাংক


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ এপ্রিল ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার

বোনাস দিতে রেকর্ড ডেট জানালো সাউথ বাংলা ব্যাংক
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানের জন্য রেকর্ড ডেট বা তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ এপ্রিল ব্যাংকটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বোনাস লভ্যাংশে সম্মতি জানিয়েছে।

সাউথবাংলা ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ১ শতাংশ বোনাস।


জনপ্রিয়


ব্যাংক থেকে আরও পড়ুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সাল করিমের ব্যাংক হিসাব জব্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিম মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক গুরুত্বপূর্ণ বোর্ড সভা ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার রাজধানীর কাকরাইলস্থ ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সৈয়দ ফরহাত আনোয়ার নতুন চেয়ারম্যান হলেন ন্যাশনাল ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সুপারিশে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে।

ইসলামী ব্যাংকিংয়ে আগ্রহী আরো ১৫ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রচলিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ১৪ থেকে ১৫টি বাণিজ্যিক ব্যাংক পুরোপুরি ইসলামী ব্যাংকিং করতে চায়।