আজকের খবর


মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় ও দিনাজপুরে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৮ জানুয়ারি ২০২৪, ১২:২১ অপরাহ্ন, রবিবার

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় ও দিনাজপুরে
দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। পঞ্চগড় ও দিনাজপুর জেলায় এই তাপমাত্রা রেকর্ড হয়েছে। চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানা গেছে।
রোববার ভোর ৬টায় ওই দুটি জেলায় দেশের সর্বনিম্ন সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। গত কয়েক দিন ধরেই জেলায় মৃদু থেকে মাঝারি, এরপর দুইদিন তীব্র শৈত্যপ্রবাহ বইছে। কুয়াশা ও হিমশীতলের বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। রোববার তাপমাত্রা রেকর্ড হয়েছে ভোর ৬টায় জেলায় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ।
এর আগে, পঞ্চগড়ে গত শুক্রবার ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, রোববার সকাল ৬টায় দিনাজপুরেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবার (২৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমেছে একদিনের ব্যবধানে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে, তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ। সে অনুযায়ী, আজ পঞ্চগড় ও দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। কিন্তু আবহাওয়া অধিদপ্তর একে তীব্র শৈত্যপ্রবাহ বলছে না।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ তাপমাত্রা কম হলেও আগামীকাল থেকে তা বাড়তে পারে।রাজশাহী ও রংপুর বিভাগের মোট জেলার সংখ্যা ১৬। এর বাইরে আরও ১২ জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে। জেলাগুলো হলো গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, বরিশাল,মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, কুমিল্লা ও পটুয়াখালী।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ‘পরপর দুই দিন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে সে সময় তীব্র শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়। কিন্তু আমাদের পূর্বাভাস বলছে, আগামীকাল আবার তাপমাত্রা বেড়ে যাবে। তাই এখনই এটাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হচ্ছে না।’

সম্পর্কিত

আবহাওয়ার খবর

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের