আজকের খবর


ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত


সহ-সম্পাদক

শাহারিয়া নয়ন

প্রকাশিত:১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গেছে।

 

শুক্রবার বেলা ১২টার দিকেও ওই এলাকায় মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এ সময় কয়েকজন ব্যক্তিকে শাবল ও হাতুড়ি দিয়ে ৩২ নম্বরের ভাঙা ভবনের দেয়াল ভাঙতে দেখা যায়।

 

ঘটনাস্থল থেকে একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারে যুক্ত হলে সেখানে উপস্থিত এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, তাদের টিকতে দেওয়া হবে না।”

 

এছাড়া ভাঙচুরে অংশ নেওয়া আরেক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

 

তবে ওই সময় ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি।


সম্পর্কিত

ধানমন্ডি ৩২

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, নেই লার্ভা নিধন কার্যক্রম

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, নেই লার্ভা নিধন কার্যক্রম