ডেপুটি স্পিকার

(১৪ মে ২০২৬, বৃহস্পতিবার )

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেসকো প্রতিনিধিদলের সাক্ষাৎ, শিক্ষা ও সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে ইউনেসকোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার অনুষ্ঠিত এ সাক্ষাতে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে পার্থসহ তিন নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হচ্ছে। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। সংসদীয় সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকার পদে তিনজন সংসদ সদস্য জোরালোভাবে আলোচনায় রয়েছেন।