তথ্যপ্রযুক্তি


তিন ভাঁজের ফোন নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ মার্চ ২০২৩, ০২:১৩ অপরাহ্ন, বুধবার

তিন ভাঁজের ফোন নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং
স্মার্টফোনের জগতে রীতিমতো কিংবদন্তী এক নাম স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অনেকবারই নিজেদের দারুণ সব ফিচার দিয়ে গেজেট ভক্তদের মন কেড়ে নিয়েছে। শোনা যাচ্ছে, চলতি বছর আরও বড় পরিকল্পনা নইয়ে মাঠে নামছে প্রতিষ্ঠানটি। সব ঠিক থাকলে বাজারে তারা নিয়ে আসবে তিন ভাঁজের স্মার্টফোন। আর এই ফোন বাজারে আসলে সেটি হবে বড় ধরণের এক বিপ্লব।  

গেল বছরেই বাজারে এসেছিলো কোম্পানির ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রিত ফোন “Galaxy Z fold 4” । ২০২২ এর বাজারে দারুণ সাফল্য পেয়েছিলো স্যামসাং এর এই ফোল্ডিং স্মার্টফোন। এবার সেই পালে বাড়তি হওয়া দিচ্ছে প্রতিষ্ঠানটি। 

ফোল্ডিং স্মার্টফোনের বাজারে নিজেদের জায়গা আরও শক্ত করতে অনেকটা আকষ্মিকভাবেই ট্রাই-ফোল্ডের এই ফোন বাজারে আনার পরিকল্পনা করছে স্যামসাং। আর এজন্য ছাড় দিতে হচ্ছে তাদের সবচেয়ে বড় আকর্ষণ ‘Samsung Galaxy s23 fe’ প্রজেক্টকে। 

এ বছরেই বাজারে আসার কথা ছিলো ‘galaxy s23 fe’ ফোনের। নতুন এই ফ্ল্যাগশিপ ফোন নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিলো স্মার্টফোন জগতে। কিন্তু দিন কয়েক আগে এই ফোনের যাবতীয় কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়ে দেয় প্রতিষ্ঠানটি।   

কিন্তু আপাতত সেই ফোন ডেভেলপমেন্টের কোনও খবর দিচ্ছে না তারা। বরং ট্রাই-ফোল্ড ডিসপ্লের হ্যান্ডসেট এ বছরের বাজারে চমক দেখাতে পারে।  

প্রাপ্ত তথ্য অনুযায়ী, Galaxy s23 fe সংক্রান্ত সকল কাজ আপাতত বন্ধ। গ্যালাক্সি ফ্যান এডিশনের এই মডেলটি নিয়ে সম্প্রতি হইচই পড়ে গিয়েছিল সবার মাঝে।
এর আগে Galaxy s21 fe মডেলটি মন কেড়েছিল স্যামসাং প্রেমীদের। এর আপগ্রেডেট ভার্সনটি বাজারে আসার কথা থাকলেও সংস্থার তরফে এ নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি।
ধারণা করা হচ্ছে, ট্রাই ফোল্ডিং সেট ছাড়াও এবার Galaxy Z Fold 5 and Galaxy Z Flip 5 নামের নতুন দুই ফোন বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। এই দুই সেট মূলত আগের Z fold 4 এর একটি বিশেষ আপডেট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

তবে নতুন ট্রাই ফোল্ডিং সেটের মডেল বা নাম কি হবে তা নিয়ে কোন ধরণের তথ্য এখন পর্যন্ত দিতে পারেনি কেউই। অবশ্য ফোল্ডিং সেটের জন্য Z সিরিজকেই বেছে নিয়েছিলো স্যামসাং। এবারও সেই সিরিজের অধীনেই থাকতে পারে তারা। 

তিন ভাঁজের এ ফোনের পুরুত্ব বর্তমান প্রচলিত ফোল্ডিং স্মার্টফোনের সমানই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এর স্ক্রিনও চলমান ফোনের চেয়ে বড় হতে পারে। 
বর্তমানে বাজারে থাকা ফোল্ডিং সেটের সম্পূর্ণ স্ক্রিন ৭ দশমিক ৬ থেকে ৮ ইঞ্চির মাঝে হয়ে থাকে। নতুন ট্রাই ফোল্ডিং সেটের স্ক্রিন ১১ ইঞ্চির কাছাকাছি থাকবে বলেই ধারণা করা হচ্ছে। 




সম্পর্কিত

স্মার্টফোন

জনপ্রিয়


তথ্যপ্রযুক্তি থেকে আরও পড়ুন

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ  উন্নত হবে কর্পোরেট যাতায়াত সেবা

দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবং বিশ্বখ্যাত বিজনেস ডেটা ও অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (Dun & Bradstreet) সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এর মূল লক্ষ্য হলো 'পাঠাও বিজনেস রাইডস'-এর মাধ্যমে করপোরেট পেশাজীবীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করা।

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি মিলবে- জানা যাবে অ্যাপে

রমজান মাস এলেই ইফতারে বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে এমন খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে নানা আলোচনা ও রসিকতা। এবার সেই কৌতূহলকে প্রযুক্তির মাধ্যমে বাস্তব রূপ দিলেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ‘বিরিয়ানি দিবে’ নামে একটি অ্যাপ ও ওয়েবসাইট চালু করে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছেন তিনি।

অত্যাধুনিক প্রযুক্তির প্যাকেজিং পণ্য নিয়ে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ারে রিমার্ক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চারদিনব্যাপী অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ারে দেশ-বিদেশের ব্যবসায়ীদের নজর কাড়েছে রিমার্ক এলএলসি ইউএসএর এফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক সুপার প্যাক। ফেয়ারে রিমার্কের প্যাভিলিয়নে প্রদর্শিত আধুনিক প্যাকেজি

বাজারে আসছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা অনার এক্স৯ডি

অনার এক্স৯ডি দেশের বাজারে উন্মোচন করবে অনার বাংলাদেশ। এজন্য সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। সর্বোচ্চ স্থায়িত্ব এবং শক্তিশালী ব্যাটারি পারফরমেন্সের মাধ্যমে এ স্মার্টফোনটি মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে এক নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে বলে প্রত্যাশা করছ