প্রযুক্তি
বিশ্বকাপের আবহে সাংবাদিকদের নিয়ে ‘টেকনো ফুটবল নাইট’ আয়োজন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে ঘিরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সম্মানে ‘টেকনো ফুটবল নাইট’ আয়োজন করেছে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। অনুষ্ঠানে টেকনো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজনে টেকনোর হেডকোয়ার্টারের প্রতিনিধি জেরি বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির গুরুত্ব তুলে ধরেন এবং টেকনোর কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, এটি কোনো পণ্য উন্মোচন অনুষ্ঠান নয়; বরং সাংবাদিকদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগি করার একটি আন্তরিক উদ্যোগ।
তিনি বিশ্বব্যাপী মোবাইল শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, ডলারের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার চাপের কারণে স্মার্টফোনের উৎপাদন ব্যয় বেড়েছে। এর প্রভাব বাজারেও পড়ছে। তাঁর ভাষ্য, বর্তমান পরিস্থিতি ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগে ১০ হাজার টাকায় বিক্রি হওয়া একটি ফোন এখন প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে একই ধরনের ফোনের দাম ২০ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
রেজওয়ানুল হক আরও বলেন, বাজারের এই পরিস্থিতিতেও ভোক্তাদের স্বস্তি দিতে টেকনো নিজস্ব উদ্যোগে বিভিন্ন মূল্যছাড় ও অফার চালু রেখেছে। অনুষ্ঠানে টেকনোর বৈশ্বিক ফুটবল সম্পৃক্ততা এবং বাংলাদেশের ফুটবল কার্যক্রমে ব্র্যান্ডটির অংশগ্রহণ সম্পর্কেও তুলে ধরা হয়।
পরে নৈশভোজের আয়োজনের পাশাপাশি বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচ উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
প্রযুক্তি থেকে আরও পড়ুন
যমুনা ফিউচার পার্কের ‘মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত স্মার্টফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান মোবাইল বাজ বিডি (Mobile Buzz BD)–এর বিরুদ্ধে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ভিন্ন সংস্করণের স্মার্টফোন সরবরাহ, মূল্য নিয়ে অসঙ্গতি এবং অফিশিয়াল রিপ্লেসমেন্ট সুবিধা না দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইশতিয়াক আহমেদ লিখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত অভিযোগ প্রকাশ করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অবশেষে Gmail অ্যাড্রেস পরিবর্তনের সুবিধা আনছে Google, থাকবে আগের সব ডেটা
দীর্ঘদিনের অপেক্ষার পর Gmail অ্যাড্রেস পরিবর্তনের সুবিধা আনছে Google। নতুন ফিচারের মাধ্যমে একই Google অ্যাকাউন্টে Gmail অ্যাড্রেস বদলানো গেলেও ইমেইল, Google Drive, Photos, YouTube ও অন্যান্য সব ডেটা আগের মতোই অক্ষত থাকবে। বর্তমানে সুবিধাটি ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

আউটসোর্সিং নয়, এবার গ্লোবাল এন্টারপ্রাইজ এআই কোম্পানি গড়ছে বাংলাদেশের বেটোপিয়া
গত এক দশক ধরে বাংলাদেশ পরিচিত ছিল একটি আউটসোর্সিং গন্তব্য হিসেবে। কিন্তু মুহাম্মদ মনির হোসেনের বিশ্বাস, দেশের পরবর্তী অধ্যায় হবে একেবারে ভিন্ন, আউটসোর্সিং নয় বরং বিশ্বমানের এন্টারপ্রাইজ প্রযুক্তি কোম্পানি গড়ে তোলা, যেগুলো উদ্ভাবন, সক্ষমতা আর স্কেলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করতে পারবে। এই ভাবনাকেই বাস্তব রূপ দেওয়ার চেষ্টা তার প্রতিষ্ঠিত বেটোপিয়া গ্রুপ।

জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার
বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে স্মার্টফোন বাজারে বাড়ছে খরচ, বাড়ছে দামের চাপ। যার ফলে অনেক দেশে বাড়ছে স্মার্টফোনের দাম।








