খেলাধুলা


কাপুরুষদের সমাজে নাসির আমার বীরপুরুষ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন, সোমবার

কাপুরুষদের সমাজে নাসির আমার বীরপুরুষ

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন–কে ঘিরে চলমান মামলার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী তামিমা সুলতানা। সেখানে তিনি নাসিরকে নিজের “বীরপুরুষ” হিসেবে উল্লেখ করেছেন।

 

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ে হয়। বিয়ের ১০ দিন পর তামিমার সাবেক স্বামী রাকিব আদালতে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, রাকিবকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা।

 

মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানার সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে আদালত সূত্র জানিয়েছে। গত বুধবার শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন। শুনানিতে বাদীপক্ষ সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। অন্যদিকে বিবাদীপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে।

 

এ ঘটনার পর সোমবার ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন তামিমা সুলতানা। সেখানে তিনি লেখেন, “অপরাধ? হ্যাঁ, অপরাধ তো হয়েছে!”

 

তিনি আরও লেখেন, “যে সমাজে ছোট শিশু, বৃদ্ধ নারী ও গর্ভবতী নারীরা পর্যন্ত নির্যাতনের শিকার হন, সেখানে একজন ডিভোর্সি নারীকে বিয়ে করে সম্মান দেওয়াটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ।”

 

তামিমা অভিযোগ করেন, সমাজে নারী নির্যাতনের বহু ঘটনা গুরুত্ব না পেলেও তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আলোচনা হচ্ছে। তিনি বলেন, “আমাদের নিয়ে যত নিউজ বা আলোচনা, তার ২০ শতাংশও যদি নির্যাতিত নারীদের জন্য হতো, তাহলে অনেক নারী নির্যাতনের শিকার হতেন না।”

 

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, “যে সমাজ নারীদের পায়ের নিচে দাবিয়ে রাখতে চায়, সেই সমাজে নাসির আমাকে মাথার মুকুট বানিয়ে রেখেছে। নাসির হোসেন কাপুরুষদের সমাজে আমার বীরপুরুষ।”

 

নাসির-তামিমা দম্পতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।


সম্পর্কিত

ক্রিকেটার

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।