খেলাধুলা


ক্রিকেটার নাসির হোসেনের ৭ বছরের কারাদণ্ড হতে পারে


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৬ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার

ক্রিকেটার নাসির হোসেনের ৭ বছরের কারাদণ্ড হতে পারে

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা, যাদের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হবে ১০ জুন । ছবি: সংগৃহীত


অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে। একই মামলায় তাঁর স্ত্রী তামিমা সুলতানাও দণ্ডিত হতে পারেন বলে জানা গেছে।

 

মঙ্গলবার (৬ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক রায়ের তারিখ নির্ধারণ করেন। আদালত আগামী ১০ জুন মামলার রায় ঘোষণার দিন ঠিক করেছে।

 

শুনানিতে বাদীপক্ষ নাসির ও তামিমার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করে। অন্যদিকে বিবাদীপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে অভিযোগ প্রত্যাখ্যান করে।

 

মামলার অভিযোগে বলা হয়, আইনগতভাবে বিচ্ছেদ সম্পন্ন না করেই তামিমা সুলতানা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন। এ ঘটনায় তামিমার সাবেক স্বামী রাকিব হাসান মামলা করেন।

 

বাদীপক্ষের আইনজীবী ইসরাত জাহান বলেন, দণ্ডবিধির ৪৯৭ ধারায় কোনো ব্যক্তি অন্যের স্ত্রীর সঙ্গে তার সম্মতিতে সম্পর্ক স্থাপন করলে তা ব্যভিচার হিসেবে গণ্য হয়, যার সর্বোচ্চ শাস্তি ৫ বছর কারাদণ্ড। পাশাপাশি ৪৯৮ ধারায় ২ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। আদালত চাইলে এই সাজা একসঙ্গে বা ধারাবাহিকভাবে দিতে পারে।

 

অন্যদিকে বিবাদীপক্ষের আইনজীবী মোসলেম উদ্দিন জসীম বলেন, নাসির হোসেন একজন জাতীয় দলের স্বনামধন্য ক্রিকেটার। তাঁদের বিয়ে বৈধভাবে সম্পন্ন হয়েছে এবং সব কাগজপত্র বৈধ। তিনি দাবি করেন, সম্মানহানির উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে।

 

মামলার নথি অনুযায়ী, নাসির হোসেন ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানাকে বিয়ে করেন। এরপর ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান মামলা করেন। এতে অভিযোগ করা হয়, তালাক সম্পন্ন না করেই তামিমা বিয়ে করেন নাসিরকে।

 

পরে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।


সম্পর্কিত

খেলাধুলাখেলার খবরক্রিকেটার

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।