খেলাধুলা
দুর্ঘটনায় আহত ‘নতুন কুঁড়ি’র খুদে ফুটবলারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার খুদে ফুটবলার সোহাদার পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ সকালে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে গিয়ে তিনি সোহাদার চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা গতকাল শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় এই কিশোরী ফুটবলার।
দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য দ্রুত রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে গিয়ে প্রতিমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে সোহাদার বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শয্যাপাশে দাঁড়িয়ে সোহাদাকে সাহস জোগাতে তিনি বলেন, ‘তুমি মাঠের লড়াকু সৈনিক, এই লড়াইয়েও তোমাকে জয়ী হতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই তোমার সঙ্গে আছি।’
সোহাদার পরিবারের উদ্বেগ কমাতে প্রতিমন্ত্রী জানান, তার সম্পূর্ণ চিকিৎসা ব্যয় ব্যক্তিগতভাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বহন করা হবে। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।
জনপ্রিয়
সর্বশেষ
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।









