খেলাধুলা


জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে শৈশবের কোচের স্মৃতিচারণ


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৩ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার

আপডেট:২৩ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে শৈশবের কোচের স্মৃতিচারণ

ব্যারিস্টার জাইমা রহমান


বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচিত নাম ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে হিসেবে পরিচিত হলেও সম্প্রতি তার শৈশবের ক্রীড়া প্রতিভা নতুন করে আলোচনায় এসেছে।

 

জাইমা রহমানের ফুটবলপ্রেম এবং যুক্তরাজ্যের ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে। পরে এ বিষয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন তিনি।

 

এরই মধ্যে জাইমা রহমানের শৈশবের কোচ মোহাম্মদ হাকিম তার স্মৃতিচারণ করেছেন। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি জাইমার ক্রীড়া প্রতিভার নানা দিক তুলে ধরেন।

 

মোহাম্মদ হাকিম জানান, ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ার সময় তার তত্ত্বাবধানে জাইমা রহমান ফুটবল, সাঁতার ও দৌড় সব ক্ষেত্রেই অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তিনি বলেন, জাইমা ছিলেন স্বাভাবিক প্রতিভাবান, অত্যন্ত অ্যাথলেটিক এবং নিজের সীমা অতিক্রম করার মানসিকতায় ভরপুর একজন ক্রীড়াবিদ।

 

তিনি আরও উল্লেখ করেন, সাঁতারে জাইমা ছিলেন সবার সেরা এবং দৌড়ে প্রায়ই ছেলেদেরও পেছনে ফেলে এগিয়ে যেতেন। তার আত্মবিশ্বাস, পরিশ্রম ও জয়ের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।

 

কোচের ভাষ্য অনুযায়ী, জাইমা রহমান যদি চেলসি উইমেনস দলের হয়ে খেলার আমন্ত্রণ পাওয়ার কথা বলে থাকেন, তবে তা অবাক হওয়ার মতো নয়; তার প্রতিভা সেই পর্যায়েরই।

 

উল্লেখ্য, ব্যারিস্টার জাইমা রহমান বর্তমানে নারীর ক্ষমতায়ন, সাইবার নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বৃদ্ধির মতো বিভিন্ন সামাজিক বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।


সম্পর্কিত

খেলাধুলাজাইমা রহমান

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।