খেলাধুলা


নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রে খেলতে অনাগ্রহ ইরানের, ম্যাচ মেক্সিকোতে সরানোর প্রস্তাব


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৭ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার

নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রে খেলতে অনাগ্রহ ইরানের, ম্যাচ মেক্সিকোতে সরানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায় ইরান । ছবি: সংগৃহীত


নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশন ইতোমধ্যে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে, যাতে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজন করা হয়।

 

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনা উল্লেখ করলেও তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার এই মন্তব্যের পরই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় ইরান।

 

মেক্সিকোয় নিযুক্ত ইরানের দূতাবাসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, যুক্তরাষ্ট্র নিজেই যখন নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তখন সেখানে গিয়ে খেলা সম্ভব নয়।

 

তিনি জানান, এ বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে এবং ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

 

তবে বার্তা সংস্থা রয়টার্স ফিফার প্রতিক্রিয়া জানতে চাইলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে। সূচি অনুযায়ী ইরানের গ্রুপপর্বের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হওয়ার কথা ছিল।

 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক সংঘাত পরিস্থিতি ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে ভেন্যু পরিবর্তন না হলে ইরান বিশ্বকাপে খেলবে কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।


সম্পর্কিত

খেলাধুলাবিশ্বকাপযুক্তরাষ্ট্র

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।