খেলাধুলা
সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের, বিসিবি পরিচালকের পদত্যাগে অনড়
.webp)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) স্পষ্ট জানিয়ে দিয়েছে নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বিসিবি যদি আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দেয় যে ৪৮ ঘণ্টার মধ্যে এম নাজমুল ইসলাম বোর্ডে আর থাকবেন না, তবেই ক্রিকেটাররা মাঠে ফিরবেন। অন্যথায় খেলা বন্ধ থাকলে তার দায় ক্রিকেটাররা নেবেন না।
মোহাম্মদ মিঠুন বলেন, আমরা খেলার বিপক্ষে নই। কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। আমাদের বাধ্য করা হয়েছে এই সিদ্ধান্ত নিতে। একজন পরিচালক শুধু ক্রিকেটারদের নয়, ক্রিকেটের সঙ্গে জড়িত প্রতিটি সেক্টরকেই অপমান করেছেন। ক্রিকেটের প্রতি তাঁর কোনো সম্মান নেই। দাবি মানলে আমরা অবশ্যই খেলতে চাই।
বুধবার (১৪ জানুয়ারি) বিসিবিতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে যে মন্তব্য করেন, সেটিই এই সংকটের মূল সূত্র। টি–টোয়েন্টি বিশ্বকাপে ভালো না খেললে ক্রিকেটারদের পেছনে খরচ করা টাকা ফেরত নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ওরা যদি গিয়ে কিছুই না করতে পারে, তাহলে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, সেটা ফেরত চাইছি নাকি এই প্রশ্ন তো থাকেই।
আরেক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আজ পর্যন্ত আমরা কোনো বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোথাও কি আমরা কিছু করতে পেরেছি? তাহলে তো বলা যায়, খেলতে পারনি—এবার তোমাদের পেছনে খরচ করা টাকা ফেরত দাও।
এই মন্তব্যকে অপমানজনক ও অসম্মানজনক আখ্যা দিয়ে কোয়াব তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নেয়। নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে সময়সীমা বেঁধে দেওয়া হলেও এখনো কোনো পদক্ষেপ না আসায় ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট বর্জনের সিদ্ধান্তে অনড় রয়েছে।
এ অবস্থায় দেশের ক্রিকেট কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। বিসিবি কীভাবে এই সংকট মোকাবিলা করে, সেদিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
এক কোটি টাকা দিলেই মামলা থেকে নাম বাদ পরবে সাকিবের
দীর্ঘদিন ধরেই জাতীয় দল ও দেশের বাইরে অবস্থান করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় তার নাম আসার পর থেকেই দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার সেই মামলা ঘিরেই বিস্ফোরক তথ্য দিলেন সাবেক এই অধিনায়ক।

বিশ্বকাপ অনিশ্চিত, তবু তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা ইরান ফুটবল দলের
২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এর মধ্যেই বিশ্বকাপ সামনে রেখে তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বুধবার রাতে রাজধানীর ইনকিলাব চত্বরে হাজারো সমর্থকের উপস্থিতিতে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

কাপুরুষদের সমাজে নাসির আমার বীরপুরুষ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন–কে ঘিরে চলমান মামলার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী তামিমা সুলতানা। সেখানে তিনি নাসিরকে নিজের “বীরপুরুষ” হিসেবে উল্লেখ করেছেন।

বাংলাদেশ দলের কোচ নিয়োগে সংক্ষিপ্ত তালিকায় ৬ জন, বিশেষ গুরুত্বে ক্রিস কোলম্যান
বাংলাদেশ পুরুষ ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে ফুটবলাঙ্গনে জল্পনা-কল্পনা চলছে। জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হলেও এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। ফলে নতুন কোচের নাম জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।








