খেলাধুলা
ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
.webp)
বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) যথাযথভাবে বোঝাতে বাংলাদেশ সক্ষম হবে বলে সরকার আশাবাদী।
বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকবৃন্দ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসিফ নজরুল বলেন, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো ধরনের আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই। তবে ভারতের বাইরে আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে আমরা প্রস্তুত।
তিনি আরও বলেন, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় অবস্থানে আছি। কেন আমরা এই সিদ্ধান্তে অটল, তা আইসিসিকে ব্যাখ্যা করতে আমরা সক্ষম হব বলে বিশ্বাস করি। আশা করছি, আইসিসি আমাদের যুক্তিগুলো সহানুভূতির সঙ্গে এবং নিরপেক্ষভাবে বিবেচনা করবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করবে।
উল্লেখ্য, আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায় যে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হলে ভেন্যু পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।
জনপ্রিয়
সর্বশেষ
খেলাধুলা থেকে আরও পড়ুন
মেসি-মায়ামির সংবর্ধনায় ট্রাম্পের অনুষ্ঠানে কেন অনুপস্থিত বেকহ্যাম?
লিওনেল মেসি-র হাত ধরে যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ মেজর লিগ সকার (এমএলএস) নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে মেসির ক্লাব ইন্টার মায়ামি সিএফ ইতিহাস গড়ে প্রথমবার এমএলএস কাপ শিরোপা জয় করে। এই সাফল্য উদযাপন করতে ক্লাব ও খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর
দেশের ক্রিকেটাঙ্গনে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা চলমান। ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চারটি দল লড়ছে শিরোপার জন্য। এরই মধ্যে রোববার বিসিবির পরিচালকেরা অনলাইন বৈঠকে অংশ নেন।

আসন্ন নির্বাচনে ভোট দেবেন না মেসি
সভাপতি নির্বাচনের দৌড়ে সাবেক খেলোয়াড় ও কোচদের ভূমিকা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টের পক্ষে অবস্থান নিলেও মেসি এ বিষয়ে নীরব ছিলেন।
.jpg)
নিরাপত্তা শঙ্কা কাটিয়ে ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল পাঠানো না হলেও এবার ভারত সফরে যাচ্ছে বাংলাদেশের শুটিং দল। দিল্লিতে অনুষ্ঠিতব্য এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য শুটিং দলকে অনুমতি দিয়েছে যু


.jpg)






