খেলাধুলা


বিশ্বকাপের সূচি বদলের পথে: বাংলাদেশের ম্যাচ সরাতে আইসিসির বিকল্প পরিকল্পনা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার

বিশ্বকাপের সূচি বদলের পথে: বাংলাদেশের ম্যাচ সরাতে আইসিসির বিকল্প পরিকল্পনা

শুরুর আগেই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতা এবার সরাসরি প্রভাব ফেলছে বৈশ্বিক এই টুর্নামেন্টের সূচিতেও। পরিস্থিতি সামাল দিতে নতুন সূচি তৈরির পথে হাঁটছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

 

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই পড়েছে ভারতে। তবে বর্তমান বাস্তবতায় ভারতে দল পাঠানো নিয়ে নিরাপত্তা শঙ্কা তৈরি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলোর ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে। রোববার (৪ জানুয়ারি) আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ জানানো হয়।

 

বিসিবি সূত্র জানায়, শুরুতে বিষয়টি কূটনৈতিক ও আইসিসি পর্যায়ে আলোচনার মধ্যেই রাখার চিন্তা ছিল। তবে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনার পর বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের উদ্যোগ নেয় বোর্ড। সেই সিদ্ধান্তের আলোকে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।

 

এই অনুরোধ আইসিসির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পরিস্থিতি মোকাবিলায় আইসিসি বিকল্প সূচি তৈরির কাজ শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির চেয়ারম্যান জয় শাহর নির্দেশনায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চলছে। তবে টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন, দলের আবাসন ও লজিস্টিক ব্যবস্থাপনা করা আইসিসির জন্য সহজ হবে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

 

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা টি–টোয়েন্টি বিশ্বকাপের এই আসর। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল বাংলাদেশের। একই মাঠে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষেও ম্যাচ নির্ধারিত ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা টাইগারদের।

 

তবে বর্তমান পরিস্থিতিতে সেই সূচি আদৌ বহাল থাকে কি না, তা নির্ভর করছে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। বিশ্বকাপ শুরুর আগে এই অনিশ্চয়তা টুর্নামেন্টের উত্তাপ বাড়ালেও আয়োজকদের জন্য তৈরি করেছে বড় ধরনের চাপ।


সম্পর্কিত

টি–টোয়েন্টি বিশ্বকাপআইসিসি

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

এক কোটি টাকা দিলেই মামলা থেকে নাম বাদ পরবে সাকিবের

দীর্ঘদিন ধরেই জাতীয় দল ও দেশের বাইরে অবস্থান করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় তার নাম আসার পর থেকেই দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার সেই মামলা ঘিরেই বিস্ফোরক তথ্য দিলেন সাবেক এই অধিনায়ক।

বিশ্বকাপ অনিশ্চিত, তবু তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা ইরান ফুটবল দলের

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এর মধ্যেই বিশ্বকাপ সামনে রেখে তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বুধবার রাতে রাজধানীর ইনকিলাব চত্বরে হাজারো সমর্থকের উপস্থিতিতে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

কাপুরুষদের সমাজে নাসির আমার বীরপুরুষ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন–কে ঘিরে চলমান মামলার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী তামিমা সুলতানা। সেখানে তিনি নাসিরকে নিজের “বীরপুরুষ” হিসেবে উল্লেখ করেছেন।

বাংলাদেশ দলের কোচ নিয়োগে সংক্ষিপ্ত তালিকায় ৬ জন, বিশেষ গুরুত্বে ক্রিস কোলম্যান

বাংলাদেশ পুরুষ ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে ফুটবলাঙ্গনে জল্পনা-কল্পনা চলছে। জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হলেও এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। ফলে নতুন কোচের নাম জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।