খেলাধুলা


সাকিবের পর টাইলক্সের নতুন ব্র্যান্ড এম্বাসেডর কিংবদন্তি পেসার শোয়েব আখতার


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার

সাকিবের পর টাইলক্সের নতুন ব্র্যান্ড এম্বাসেডর কিংবদন্তি পেসার শোয়েব আখতার

দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস, স্কিনকেয়ার ও হোমকেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান গ্রুপের জনপ্রিয় হোমকেয়ার ব্র্যান্ড টাইলক্স–এর নতুন ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ও ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার। এর আগে দীর্ঘ সময় ধরে ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।

 

টাইলক্স দেশের হোমকেয়ার খাতে একটি পরিচিত ও নির্ভরযোগ্য নাম। ‘ক্লিন মানেই টাইলক্স, টাইলক্স মানেই ক্লিন’ এই বার্তা নিয়েই শিগগিরই নতুন বিজ্ঞাপনে দেখা যাবে শোয়েব আখতারকে। ঘরবাড়ি ও কর্মপরিবেশ পরিষ্কার, স্বাস্থ্যসম্মত ও জীবাণুমুক্ত রাখতে টাইলক্স দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা রেখে আসছে।

 

সাধারণত সারফেস ক্লিনিং পণ্যে কেমিক্যালের তীব্র গন্ধ থাকলেও টাইলক্সের পণ্যগুলো সে দিক থেকে ব্যতিক্রম। এটি বাংলাদেশের একমাত্র অ্যামোনিয়া-ফ্রি সারফেস ক্লিনিং রেঞ্জ, যা ব্যবহারকারীর জন্য যেমন নিরাপদ, তেমনি পরিবেশবান্ধবও।

 

রিমার্ক-হারল্যান গ্রুপের কর্তৃপক্ষ জানিয়েছে, টাইলক্সকে আন্তর্জাতিক পরিসরে আরও পরিচিত করে তুলতেই শোয়েব আখতারকে ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে বেছে নেওয়া হয়েছে। ক্রিকেট বিশ্বে গতি, শক্তি ও আগ্রাসী মানসিকতার প্রতীক শোয়েব আখতারের ব্যক্তিত্ব টাইলক্সের ব্র্যান্ড দর্শনের সঙ্গে স্বাভাবিকভাবেই সামঞ্জস্যপূর্ণ।

 

ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবেও যুক্ত থাকা শোয়েব আখতার রিমার্ক-হারল্যান গ্রুপের একাধিক ব্র্যান্ডের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবেও কাজ করবেন বলে জানানো হয়েছে।

 

নতুন দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়ায় শোয়েব আখতার বলেন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি এখন আর শুধু অভ্যাস নয়, এটি সুস্থ জীবনের অপরিহার্য অংশ। ঘর কিংবা কর্মক্ষেত্র পরিষ্কার রাখা সুস্থ থাকার প্রথম শর্ত। টাইলক্সের মতো একটি কার্যকর সারফেস ক্লিনিং ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।

 

তিনি আরও বলেন, ক্রিকেট ক্যারিয়ারে ফিটনেস ও পরিচ্ছন্নতার বিষয়টি সব সময় গুরুত্ব পেত। সাধারণ মানুষের জীবনেও এই বিষয়গুলো সমানভাবে গুরুত্বপূর্ণ, আর টাইলক্স সেই সচেতনতাই মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।

 

টাইলক্সের চিফ বিজনেস অফিসার মারুফুর রহমান বলেন, সাকিব আল হাসানের মাধ্যমে স্থানীয় বাজারে টাইলক্স যে গ্রহণযোগ্যতা তৈরি করেছে, তার ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক অঙ্গনেও ব্র্যান্ডটি নতুন পরিচিতি পাবে। শোয়েব আখতারের মতো বিশ্বখ্যাত ক্রিকেটার যুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারেও টাইলক্সের জনপ্রিয়তা বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

রিমার্ক-হারল্যান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, টাইলক্স শুধু পরিষ্কার করার পণ্য নয়, এটি পরিবেশবান্ধব একটি আধুনিক সল্যুশন। এশিয়ার অন্যতম বৃহৎ ও পরিবেশবান্ধব ফ্যাক্টরিতে উৎপাদিত এই পণ্য ব্যবহারকারীদের জন্য নিরাপদ ও কার্যকর।

 

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে শোয়েব আখতার তার ভয়ঙ্কর গতি ও আগ্রাসী বোলিংয়ের মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে সাকিব আল হাসান টাইলক্সের ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। নতুন এই সংযোজনের মাধ্যমে টাইলক্স তাদের ব্র্যান্ডিংয়ে আন্তর্জাতিক মাত্রা যুক্ত করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত

সাকিবশোয়েব আখতারখেলার খবর

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

এক কোটি টাকা দিলেই মামলা থেকে নাম বাদ পরবে সাকিবের

দীর্ঘদিন ধরেই জাতীয় দল ও দেশের বাইরে অবস্থান করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় তার নাম আসার পর থেকেই দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার সেই মামলা ঘিরেই বিস্ফোরক তথ্য দিলেন সাবেক এই অধিনায়ক।

বিশ্বকাপ অনিশ্চিত, তবু তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা ইরান ফুটবল দলের

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এর মধ্যেই বিশ্বকাপ সামনে রেখে তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বুধবার রাতে রাজধানীর ইনকিলাব চত্বরে হাজারো সমর্থকের উপস্থিতিতে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

কাপুরুষদের সমাজে নাসির আমার বীরপুরুষ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন–কে ঘিরে চলমান মামলার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী তামিমা সুলতানা। সেখানে তিনি নাসিরকে নিজের “বীরপুরুষ” হিসেবে উল্লেখ করেছেন।

বাংলাদেশ দলের কোচ নিয়োগে সংক্ষিপ্ত তালিকায় ৬ জন, বিশেষ গুরুত্বে ক্রিস কোলম্যান

বাংলাদেশ পুরুষ ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে ফুটবলাঙ্গনে জল্পনা-কল্পনা চলছে। জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হলেও এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। ফলে নতুন কোচের নাম জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।