খেলাধুলা


সাইফ নাকি ফিজ—বাংলাদেশের টি–টোয়েন্টির নতুন রাজা কে?


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ অক্টোবর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার

সাইফ নাকি ফিজ—বাংলাদেশের টি–টোয়েন্টির নতুন রাজা কে?
টি–টোয়েন্টি ক্রিকেটের এই যুগে এক এঙ্গেল থেকে দেখলে সহজেই ভুল হতে পারে—সাইফ হাসান নাকি বিরাট কোহলি! শুধু দর্শনে নয়, শট সিলেকশনেও যেন মিশে আছে কোহলির সেই অনবদ্য ক্লাস। শান্ত, স্থির, কিন্তু মারকাটে—সাইফ যেন ব্যাট হাতে এখন বাংলাদেশের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।
কিছু প্রশ্ন না করলেই নয়, তবে উত্তর খুঁজতে গিয়ে অনেকের মনেই এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—বাংলাদেশের সেরা টি–টোয়েন্টি খেলোয়াড় কে? মুস্তাফিজুর রহমান নাকি সাইফ হাসান?
এক মাস আগেও হয়তো এই প্রশ্নটা অচিন্তনীয় ছিল। কিন্তু এশিয়া কাপ আর আফগানিস্তান সিরিজের পর এই প্রশ্নটাই এখন আলোচনার শীর্ষে।
মুস্তাফিজুর রহমান তো গত এক দশক ধরে টি–টোয়েন্টিতে বাংলাদেশের সেরা মুখ। সবচেয়ে বেশি ডট বল, সবচেয়ে বেশি উইকেট—এই ফরম্যাটে তার পরিসংখ্যানই বলে দেয় কেন তাকে বলা হয় “কাটার মাস্টার”। মাঠে ফিজ মানেই যেন দলের জয়ের নিশ্চয়তা।
তবে এই বছর এক অন্য গল্প লিখছেন সাইফ হাসান। দুই বছর পর টি–টোয়েন্টিতে ফিরেই তিনি প্রমাণ করেছেন, এটা হতে পারে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা প্রত্যাবর্তন।
তার সবচেয়ে বড় গুণ—তিনি পজিশনের জন্য অস্থির নন। ওপেনিং, তিন বা চার—যেখানেই নামুন, ব্যাটে ছড়ান আলো। এই বছর ১০ ম্যাচে ৯ ইনিংস খেলেছেন, করেছেন ৩০৮ রান। গড় ৪৪, স্ট্রাইক রেট প্রায় ১৪০! সংখ্যার খেলায় এটা নিঃসন্দেহে অসাধারণ।
আরও বিস্ময়কর হলো তার ছক্কা মারার ক্ষমতা। সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে ৩ ম্যাচে তার ব্যাটে এসেছে ৯টি ছয়, যেখানে চার মাত্র ৩টি! অর্থাৎ প্রতি তিন ছয়ের বিপরীতে একটি চার—টি–টোয়েন্টির আসল সংজ্ঞাটাই যেন নতুনভাবে লিখছেন সাইফ। এই বছর তার মোট ৩০৮ রানে ২৪টি ছয় ও ১৪টি চার—অবিশ্বাস্য অনুপাত!
অন্যদিকে, মুস্তাফিজ আছেন তার নিজের রাজত্বে। এক দশক ধরে ধারাবাহিক সাফল্য, বোলিংয়ে নিখুঁত নিয়ন্ত্রণ আর উইকেট নেওয়ার দক্ষতায় এখনো তিনি বাংলাদেশের টি–টোয়েন্টির সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র।
তবুও প্রশ্নটা থেকে যায়—২০২৫ সালের এই মুহূর্তে বাংলাদেশের সেরা টি–টোয়েন্টি খেলোয়াড় কে?
ফর্মের বিচারে সাইফ এগিয়ে, ধারাবাহিকতার হিসেবে ফিজ এখনো শীর্ষে।

সম্পর্কিত

খেলার খবর

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

এক কোটি টাকা দিলেই মামলা থেকে নাম বাদ পরবে সাকিবের

দীর্ঘদিন ধরেই জাতীয় দল ও দেশের বাইরে অবস্থান করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় তার নাম আসার পর থেকেই দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার সেই মামলা ঘিরেই বিস্ফোরক তথ্য দিলেন সাবেক এই অধিনায়ক।

বিশ্বকাপ অনিশ্চিত, তবু তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা ইরান ফুটবল দলের

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এর মধ্যেই বিশ্বকাপ সামনে রেখে তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বুধবার রাতে রাজধানীর ইনকিলাব চত্বরে হাজারো সমর্থকের উপস্থিতিতে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

কাপুরুষদের সমাজে নাসির আমার বীরপুরুষ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন–কে ঘিরে চলমান মামলার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী তামিমা সুলতানা। সেখানে তিনি নাসিরকে নিজের “বীরপুরুষ” হিসেবে উল্লেখ করেছেন।

বাংলাদেশ দলের কোচ নিয়োগে সংক্ষিপ্ত তালিকায় ৬ জন, বিশেষ গুরুত্বে ক্রিস কোলম্যান

বাংলাদেশ পুরুষ ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে ফুটবলাঙ্গনে জল্পনা-কল্পনা চলছে। জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হলেও এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। ফলে নতুন কোচের নাম জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।