প্রবাস


চীনে পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রতিবন্ধকতার সমাধান চান ব্যবসায়ীরা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১১ এপ্রিল ২০২২, ০৯:০৩ অপরাহ্ন, সোমবার

চীনে পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রতিবন্ধকতার সমাধান চান ব্যবসায়ীরা

চীনে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান নানা বাধা সৃষ্টিকারী দিকগুলো সমাধানে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। যাতে করে দুই দেশের সরকার এক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং পরিস্থিতির উত্তরণ ঘটে। কেননা চীনের বাজারে বাংলাদেশি পণ্যে ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা বিদ্যমান রয়েছে। এই সুবিধাটি কিভাবে আরও বেশী পরিমাণে কাজে লাগানো যায় সেক্ষেত্রে একটি দিকনির্দেশনা প্রয়োজন।


স্থানীয় সময় রোববার বিকেলে আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় এই কথাগুলো উঠে আসে।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেইজিং বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মনসুর উদ্দিন। সভায় ব্যবসায়ীরা চীনের সঙ্গে বাণিজ্যবৈষম্য কমিয়ে আনতে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ দেন।


মনসুর উদ্দিন এসময় বলেন, চীনের বাজারে ৯৭% শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগটি ২৬ সালের পর কিন্তু আর থাকবে না। তাই এখনই আমাদেরকে এ সুযোগটি গ্রহণ করতে হবে।


সম্পর্কিত

চীন

জনপ্রিয়


প্রবাস থেকে আরও পড়ুন

ভয়াবহ বন্যায় তলিয়ে গিয়েছে পাকিস্তানের এক তৃতীয়াংশ

মিশিগান সিটি কাউন্সিল অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন ৭ বাংলাদেশি

আবারও টাওয়ার হ্যামলেটসের মেয়র বাংলাদেশি লুৎফুর

বিনামূল্যে ইফতার বিতরণ সৌদিসহ অন্যান্য দেশগুলোতে