তারেক রহমান। তিনি বলেন, গুপ্ত দলের লোকেরা আজ জালেম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘বর্তমানে দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে। যাদের মানুষ গুপ্ত দল হিসেবে চেনে, তারাই এখন জালেম হিসেবে সামনে এসেছে। বাংলাদেশে নারী-পুরুষ একসঙ্গে মাঠে কাজ করে দেশ গড়ে। অথচ এই গুপ্ত দলের নেতা প্রকাশ্যে নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যারা ইসলামের রাজনীতির কথা বলে, তারা নারীদের সম্পর্কে কীভাবে এমন ভাষা ব্যবহার করে?’

citytouch 728-X-90

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, যারা একসময় জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, আজ তাদের ভাষাতেই একটি রাজনৈতিক দল কথা বলছে। জনগণ সেই দলটিকে গুপ্ত নামে চেনে। তিনি আরও বলেন, ‘যে দলের নেতাদের দেশের মা-বোনদের প্রতি শ্রদ্ধা নেই, তাদের কষ্টের প্রতি সম্মান নেই, তাদের কাছ থেকে বাংলাদেশের অগ্রগতি আশা করা যায় না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নারীদের পেছনে ফেলে কিংবা ঘরে আটকে রেখে দেশ এগোনো সম্ভব নয়। ‘দেশ গড়তে হলে নারী ও পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়া যাবে না,’ বলেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল তৈরি করছে, বিভিন্ন প্রেসে জাল ব্যালট ছাপাচ্ছে। তার ভাষায়, ‘নির্বাচনের আগেই যারা অনৈতিকভাবে ভোটকে প্রভাবিত করতে চায়, তারা কীভাবে সৎ মানুষের শাসন কায়েম করবে? আইডি হ্যাকের নামে যারা মিথ্যা কথা বলে, তারা কখনো সৎ হতে পারে না।’

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘যারা গুম-খুনের শিকার হয়েছে এবং জুলাইয়ে শহীদ ও আহত হয়েছে, তাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষ ১৬ বছর ধরে যে অধিকার থেকে বঞ্চিত ছিল, তা ফিরে পাবে।’

তিনি বলেন, ‘বিগত ১৫ বছরে আমরা দেখেছি কীভাবে নিশিরাতে ভোট হয়েছে, কীভাবে ডামি নির্বাচন করে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যারা নিশিরাতের নির্বাচন করেছে, তারা জনগণের প্রতিরোধের মুখে পালিয়েছে। এখনকার বাংলাদেশ জনগণের বাংলাদেশ, দেশ চলবে জনগণের রায়ের ওপর।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে যারা জবাবদিহির মাধ্যমে দেশ পরিচালনা করবে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশাল সফর শেষে তারেক রহমান ফরিদপুর যাবেন। সেখানে দুপুর ২টায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।