রাজনীতি
তারেক রহমানের দলে যোগ দিলেন হিরো আলম
.webp)
সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত, এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নতুন অধ্যায় শুরু করলেন। তিনি মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে আমজনতার দলে যোগ দিয়েছেন।
বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হিরো আলম। রোববার সন্ধ্যায় তিনি কালের কণ্ঠকে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন এবং এবার আর স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের প্রার্থী হিসেবেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
হিরো আলম বলেন, তিনি এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। তবে আদর্শগত মিল না থাকায় সেসব দলে যোগ দেননি। তারেক রহমানের সঙ্গে কয়েক দফা আলোচনার পর তিনি আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আমজনতার দলে যোগ দিয়েছেন এবং আসন্ন সংসদ নির্বাচনে এই দলের মনোনয়নেই প্রার্থী হবেন। বিষয়টি বিস্তারিতভাবে জানাতে তিনি আজই সংবাদ সম্মেলন করবেন বলেও জানান।
হিরো আলমের এই রাজনৈতিক যোগদান নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে জোর আলোচনা, সভাপতি–সম্পাদক পদে একাধিক নেতা আলোচনায়
ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। রোববার (৮ মার্চ) বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন, দ্রুতই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি প্রকাশ করা হবে। তাঁর এ বক্তব্যের পর থেকেই সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা আরও জোরদার হয়েছে।

জবি ছাত্রদলের নতুন নেতৃত্বের দৌড়ে শাহরিয়ার,পরাগ ও রুমি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় উঠে এসেছে তিন নেতার নাম তারা হলেন- মো. শাহরিয়ার হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ ও মোস্তাফিজুর রহমান (রুমি)।

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


.jpg)






