জাতীয়


আজ, কাল এবং পরের দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ মে ২০২২, ১২:২১ অপরাহ্ন, সোমবার

আজ, কাল এবং পরের দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা


সারা দেশে ঈদের দিন সহ আজ, আগামীকাল এবং এর পরের দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


সোমবার (২মে) আবহাওয়া অধিদপ্তরের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।


সূত্রটি জানায়, ‘ সারাদেশের পাশাপাশি উত্তরাঞ্চলের দিকে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত এবং বৃষ্টিপাত হতে পারে।এবং অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


আরও জানায়, ‘ রাজধানীতে বেলা গড়ানোর সাথে সাথে রাতের দিক থেকে ভারী বৃষ্টি হতে পারে। ১ মে রাত ১২টা থেকে ভোর ৬ টা পর্যন্ত মাদারীপুর ও রাঙামাটিতে প্রায় ২৫ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। এবং ভোরের দিকে রাজধানীতে প্রায় ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া এবং সামান্য বৃষ্টিপাত হয়েছে।


ঈদের পরদিন থেকে ধীরে ধীরে সারাদেশের তাপমাত্রা বাড়বে বলেও জানায় সূত্রটি।




সম্পর্কিত

আবহাওয়ার খবর

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতিকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর তিন শব্দের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

রাষ্ট্রপতিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিন শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। পোস্টটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও ওয়াকআউট বিরোধী দলের

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে হট্টগোলের মধ্যেই ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ভাষণ শুরুর আগে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে পরে ওয়াকআউট করেন বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা।

সংসদে শোকপ্রস্তাবে সাঈদী, হাদি, আবরার ফাহাদের নাম যুক্ত করার দাবি বিরোধীদলের

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোকপ্রস্তাবে আরও কয়েকজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বিরোধীদল।

‘আজ থেকে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু’- সংসদে তারেক রহমান

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হলো।