সাহিত্য


রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে জাতীয় জাদুঘরে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৪ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে জাতীয় জাদুঘরে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠান।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ইতিহাস ও ঐতিহ্যের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পাওয়ান বঢ়ে।

 

শিক্ষাবিদ অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা।

 

ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক ও ইতিহাস গবেষক আশরাফুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক।

 

ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্যগুরু শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের পরিচালনায় নৃত্যাঞ্চলের শিল্পীরা ‘নৃত্যগীতি’ পরিবেশন করেন। রবীন্দ্রনাথ ও নজরুলের ১৪টি জনপ্রিয় গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে শিল্পীরা দর্শকদের মুগ্ধ করেন।

 

অনুষ্ঠানে ঢাকা ও আশপাশের এলাকার ১৩টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর আঁকা রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতি প্রদর্শন করা হয়।

 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদের হাতে স্বীকৃতি সনদ তুলে দেন জুরি বোর্ডের প্রধান ও গ্যালারি চিত্রকের প্রতিষ্ঠাতা শিল্পী মো. মনিরুজ্জামান, বীকন ফার্মাসিউটিক্যালসের ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক পল্লব এবং ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সহসভাপতি রবিউল ইসলাম মিল্টন।

 

এ সময় নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান ভারতীয় হাই কমিশন ঢাকার প্রথম সচিব (রাজনীতি ও গণমাধ্যম) গোকুল ভি. কে।

অনুষ্ঠানের আয়োজন সহযোগী ছিল সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবন, নৃত্যাঞ্চল ও বহুমাত্রিক.কম।


সম্পর্কিত

সাহিত্য

জনপ্রিয়


সাহিত্য থেকে আরও পড়ুন

রাবিপ্রবির ৬৪ একরে বসন্তের ছোয়া

রাবিপ্রবির ৬৪ একরে বসন্তের ছোয়া

দিনব্যাপী নানা আয়োজনে যবিপ্রবিতে অমর একুশে পালিত

দিনব্যাপী নানা আয়োজনে যবিপ্রবিতে অমর একুশে পালিত

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণের ১১ বছর আজ

ওপারে তিনি পাড়ি জমিয়েছেন ঠিকই, কিন্তু নিজের সৃষ্টির মধ্য দিয়ে আজও অনুরাগীরে হৃদয়ে বেঁচে আছেন। নিজের অসাধারণ লেখনি ও নির্মাণশৈলী দিয়ে তিনি বইপ্রেমী এবং নাটক-সিনেমাপ্রেমীদের মনে স্থায়ী আসন গেড়ে বসে আছেন।

আমির হামজার স্বাধীনতা পুরস্কার পর্যালোচনার সিদ্ধান্ত