লাইফস্টাইল


আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো 'কারি ক্রাঞ্চ'


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৮ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো 'কারি ক্রাঞ্চ'

বৈশ্বিক ফাস্টফুড ব্র্যান্ড কেএফসির বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড ভোজনরসিকদের জন্য নতুন মেনু আইটেম ‘কেএফসি কারি ক্রাঞ্চ’ উন্মোচন করেছে। দেশীয় পরিচিত স্বাদের সঙ্গে আধুনিক ফিউশনধর্মী অভিজ্ঞতা দিতে নতুন এই আয়োজন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

 

ট্রান্সকম ফুডস লিমিটেড ২০০৬ সাল থেকে বাংলাদেশে কেএফসির কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন পণ্য ‘কারি ক্রাঞ্চ’-এ কেএফসির জনপ্রিয় সিগনেচার হট অ্যান্ড ক্রিস্পি চিকেনের সঙ্গে ব্যবহার করা হয়েছে সুগন্ধি কারি পাতা এবং বিশেষ ‘চেট্টিনাড’ মশলার মিশ্রণ, যা ফ্রাইড চিকেনের স্বাদকে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করেছে।

 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশীয় মশলার স্বাদ ও আধুনিক ফাস্টফুডের সমন্বয়ে তৈরি এই নতুন মেনু গ্রাহকদের জন্য ভিন্নধর্মী খাদ্য অভিজ্ঞতা নিয়ে আসবে।

 

এ বিষয়ে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, “যারা দেশীয় চেনা স্বাদের সঙ্গে আধুনিক ফিউশনের মেলবন্ধন পছন্দ করেন, তাদের জন্যই তৈরি করা হয়েছে কেএফসির এই নতুন স্বাদের আয়োজন। বিভিন্ন স্পাইসি মশলা ও সিজনিংয়ের অনন্য সমন্বয়ে তৈরি এই চিকেনের প্রতিটি কামড়ে পাওয়া যাবে বিশেষ স্বাদের অভিজ্ঞতা।”

 

প্রতিষ্ঠানটি জানায়, কেএফসি কারি ক্রাঞ্চ বর্তমানে দেশের সব কেএফসি আউটলেটে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, হোম ডেলিভারি, কেএফসি অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও এটি অর্ডার করতে পারবেন।


জনপ্রিয়


লাইফস্টাইল থেকে আরও পড়ুন

নাদিয়া আফরোজের প্রশিক্ষণে সুপার অ্যাডভান্সড মেকআপ মাস্টার ক্লাস ১৮ আগস্ট

মেকআপ শিল্পে দক্ষতা বৃদ্ধি এবং বিউটি উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য একদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ফ্যান্সী বিউটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট নাদিয়া আফরোজের প্রশিক্ষণে আগামী ১৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে ‘একদিনের এক্সক্লুসিভ সুপার অ্যাডভান্সড মেকআপ মাস্টার ক্লাস’।

অ্যালোভেরার পুষ্টিতে ত্বকের যত্নে নতুন আস্থা, বাজারে ফ্যান্সী স্কিন ক্রিম

ব্যস্ত জীবনযাত্রা, ধুলাবালি ও পরিবেশদূষণের কারণে ত্বকের উজ্জ্বলতা ও সজীবতা ধরে রাখা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাজারে এসেছে প্রিমিয়াম মানের ফ্যান্সী অ্যালোভেরা স্কিন ক্রিম, যা ত্বকের গভীরে পুষ্টি পৌঁছে দিয়ে ত্বককে সতেজ ও কোমল রাখতে সহায়তা করে বলে জানিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

প্রিয় দল হারলে মন ভালো করার ৭টি কার্যকর উপায়

ফুটবলপ্রেমীদের কাছে প্রিয় দলের পরাজয় অনেক সময় আবেগজনিত হতাশার কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় দলের জার্সি পরে খেলা দেখা, বন্ধুদের সঙ্গে ম্যাচ উপভোগ এবং উচ্ছ্বাস ভাগ করে নেওয়ার আনন্দ যেমন গভীর অনুভূতি তৈরি করে, তেমনি পরাজয়ের পর সেই আবেগই মন খারাপের রূপ নেয়।

যেসব কারণে অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে রক্তে সুগারের মাত্রা

ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তে সুগারের মাত্রা দীর্ঘসময় বেশি থাকলে হৃদরোগ, কিডনি জটিলতা, স্নায়ু ক্ষতি ও চোখের সমস্যাসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।