লাইফস্টাইল


কানাডায় সর্বনিম্ন বেতন কত? ঘণ্টাপ্রতি মজুরি, আয় ও জীবনযাত্রার বাস্তব চিত্র


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার

কানাডায় সর্বনিম্ন বেতন কত? ঘণ্টাপ্রতি মজুরি, আয় ও জীবনযাত্রার বাস্তব চিত্র

ছবি: সংগৃহীত


বিশ্বের অনেক অভিবাসীর কাছেই স্বপ্নের দেশ কানাডা। কাজের স্বাধীনতা, নিরাপত্তা এবং উন্নত জীবনযাত্রার কারণে দেশটি ইতোমধ্যে অভিবাসীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে।

 

তবে অনেকের মনেই প্রশ্ন থাকে কানাডায় একজন মানুষের সর্বনিম্ন আয় কত? এই আয় দিয়ে সেখানে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা সম্ভব কি না?

 

ঘণ্টাভিত্তিক নির্ধারিত মজুরি

কানাডায় বাংলাদেশের মতো দৈনিক বা মাসিক ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় না। সেখানে সরকার প্রতি ঘণ্টার জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে দেয়। কোনো প্রতিষ্ঠান এর কম বেতন দিলে শ্রম আইনের আওতায় কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়।

 

কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটিতে রয়েছে ১০টি প্রোভিন্স এবং ৩টি টেরিটরি। প্রতিটি অঞ্চলের জীবনযাত্রার ব্যয় ভিন্ন হওয়ায় মজুরির কাঠামোও কিছুটা আলাদা।

 

এই মজুরি কাঠামো এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে একজন মানুষ তার মৌলিক জীবনযাত্রা নির্বাহ করতে পারে এবং প্রয়োজনে সরকারি সহায়তাও পেতে পারে।

 

কর ব্যবস্থা ও সামাজিক সুবিধা

কানাডায় আয়ের পরিমাণ বাংলাদেশের তুলনায় অনেক বেশি হলেও করের হারও তুলনামূলক বেশি। অনেক ক্ষেত্রে একজন কর্মীকে তার আয়ের প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কর দিতে হয়।

 

তবে এই করের বিনিময়ে সরকার নাগরিকদের বিভিন্ন সামাজিক সুবিধা নিশ্চিত করে। কেউ অসুস্থ হলে বা কাজ হারালে নির্দিষ্ট ভাতা পাওয়া যায়। এ কারণে অনেকের মতে কানাডায় জীবনযাত্রা তুলনামূলকভাবে নিরাপদ ও সুশৃঙ্খল।

 

কাজের ধরন অনুযায়ী আয়

কানাডায় কাজের ক্ষেত্র সাধারণত চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। এ ক্যাটাগরি: ডাক্তার, প্রকৌশলীসহ উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবী

বি ও সি ক্যাটাগরি: দক্ষ ও আধা-দক্ষ পেশা

ডি ক্যাটাগরি: কম দক্ষতার কাজ যেমন সেলসম্যান, ফুড ডেলিভারি, সহকারী কর্মী

সবচেয়ে কম বেতন সাধারণত ডি ক্যাটাগরির কাজগুলোতে পাওয়া যায়।

 

সর্বনিম্ন ঘণ্টাপ্রতি মজুরি

কানাডার সাসকাচুয়ান (Saskatchewan) প্রোভিন্সে ঘণ্টাপ্রতি সর্বনিম্ন মজুরি প্রায় ১৩ কানাডিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৯০ টাকার কাছাকাছি।

 

যদি কেউ দৈনিক ৮ ঘণ্টা কাজ করেন, তাহলে তার আয় দাঁড়ায় প্রায় ৭,৯২০ টাকা। মাসে ২০ দিন কাজ করলে মোট আয় প্রায় ১ লাখ ৫৮ হাজার টাকার বেশি হতে পারে। অন্যদিকে নুনাভুট (Nunavut) প্রোভিন্সে ডি ক্যাটাগরির কাজে ঘণ্টাপ্রতি মজুরি প্রায় ১৬ কানাডিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,২২০ টাকা। এই হিসাবে দিনে ৮ ঘণ্টা এবং মাসে ২০ দিন কাজ করলে আয় প্রায় ১ লাখ ৯৮ হাজার টাকার বেশি হতে পারে।

 

কাজের নিয়ম ও শ্রম আইন

কানাডার শ্রম আইনে কর্মীদের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে।

দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করানো আইনত শাস্তিযোগ্য

সপ্তাহে অন্তত একদিন ছুটি বাধ্যতামূলক

প্রতি ৫ ঘণ্টা কাজের পর অন্তত ৩০ মিনিট বিরতি দিতে হয়

এই নিয়মগুলো কর্মীদের কর্মপরিবেশকে আরও নিরাপদ ও মানবিক করে তুলেছে।

খরচের বাস্তবতা

 

তবে কানাডায় আয় বেশি হলেও জীবনযাত্রার খরচও তুলনামূলক বেশি। শহরভেদে একটি সাধারণ দুই রুমের বাসা ভাড়া ৮০০ থেকে ২০০০ ডলার পর্যন্ত হতে পারে।

 

এ ছাড়া একটি সাধারণ রেস্টুরেন্টে একবেলা খাবারের জন্য ৯ থেকে ২৫ ডলার পর্যন্ত খরচ হতে পারে।

 

নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যই ব্যয়বহুল হলেও সঠিকভাবে হিসাব করে চলতে পারলে অনেকেই মাসে ১ থেকে ২ হাজার ডলার পর্যন্ত সঞ্চয় করতে পারেন।


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরকানাডাজীবনযাত্রালাইফস্টাইল

জনপ্রিয়


লাইফস্টাইল থেকে আরও পড়ুন

নাদিয়া আফরোজের প্রশিক্ষণে সুপার অ্যাডভান্সড মেকআপ মাস্টার ক্লাস ১৮ আগস্ট

মেকআপ শিল্পে দক্ষতা বৃদ্ধি এবং বিউটি উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য একদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ফ্যান্সী বিউটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট নাদিয়া আফরোজের প্রশিক্ষণে আগামী ১৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে ‘একদিনের এক্সক্লুসিভ সুপার অ্যাডভান্সড মেকআপ মাস্টার ক্লাস’।

অ্যালোভেরার পুষ্টিতে ত্বকের যত্নে নতুন আস্থা, বাজারে ফ্যান্সী স্কিন ক্রিম

ব্যস্ত জীবনযাত্রা, ধুলাবালি ও পরিবেশদূষণের কারণে ত্বকের উজ্জ্বলতা ও সজীবতা ধরে রাখা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাজারে এসেছে প্রিমিয়াম মানের ফ্যান্সী অ্যালোভেরা স্কিন ক্রিম, যা ত্বকের গভীরে পুষ্টি পৌঁছে দিয়ে ত্বককে সতেজ ও কোমল রাখতে সহায়তা করে বলে জানিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো 'কারি ক্রাঞ্চ'

বৈশ্বিক ফাস্টফুড ব্র্যান্ড কেএফসির বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড ভোজনরসিকদের জন্য নতুন মেনু আইটেম ‘কেএফসি কারি ক্রাঞ্চ’ উন্মোচন করেছে। দেশীয় পরিচিত স্বাদের সঙ্গে আধুনিক ফিউশনধর্মী অভিজ্ঞতা দিতে নতুন এই আয়োজন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

প্রিয় দল হারলে মন ভালো করার ৭টি কার্যকর উপায়

ফুটবলপ্রেমীদের কাছে প্রিয় দলের পরাজয় অনেক সময় আবেগজনিত হতাশার কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় দলের জার্সি পরে খেলা দেখা, বন্ধুদের সঙ্গে ম্যাচ উপভোগ এবং উচ্ছ্বাস ভাগ করে নেওয়ার আনন্দ যেমন গভীর অনুভূতি তৈরি করে, তেমনি পরাজয়ের পর সেই আবেগই মন খারাপের রূপ নেয়।