Apex Footwear Limited। ‘স্টাইলে No.1, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান’ শিরোনামের এবারের ঈদ আয়োজনের মূল আকর্ষণ পুরো পরিবারের জন্য ম্যাচিং কালেকশন।

জয়া আহসানজিয়াউল ফারুক অপূর্ব-কে। তাদের উপস্থিতির মধ্য দিয়েই শুরু হয়েছে এবারের ঈদ উদযাপন কার্যক্রম।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ঈদ কালেকশনে ছোট-বড় সবার জন্য ট্রেন্ডি ডিজাইন, আরামদায়ক ফিট এবং বৈচিত্র্যময় স্টাইলকে গুরুত্ব দেওয়া হয়েছে। লেডিস রেঞ্জে রয়েছে ড্রেসের সঙ্গে মানানসই হিল ও স্যান্ডেলের নতুন সংগ্রহ। পাশাপাশি পুরুষদের জন্য লেদার জুতা এবং শিশুদের জন্য রঙিন ও কমফোর্টেবল কালেকশন রাখা হয়েছে।

citytouch 728-X-90

এপেক্স কর্তৃপক্ষের ভাষ্য, এক ছাদের নিচেই পুরো পরিবারের ঈদ শপিংয়ের অভিজ্ঞতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। জুতা ও এক্সেসরিজ মিলিয়ে সব বয়সী গ্রাহকদের জন্য সাজানো হয়েছে দেশের বিভিন্ন স্টোর।

আসন্ন ঈদে ফ্যাশন, আরাম ও পারিবারিক আনন্দের সমন্বয়ে ‘স্টাইলে No.1’ হওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।