আইন আদালত


আইনসম্মত প্রমাণিত ইউনিলিভারের পরিবেশক নিয়োগ বাতিল: আদালতের চূড়ান্ত রায়


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার

আইনসম্মত প্রমাণিত ইউনিলিভারের পরিবেশক নিয়োগ বাতিল: আদালতের চূড়ান্ত রায়

ছবি: সংগৃহীত


সাবেক পরিবেশক মাসুদ অ্যান্ড ব্রাদার্স ও অগ্রণী ট্রেডিং কর্পোরেশন কর্তৃক দায়ের করা সালিশি বিবিধ মামলায় ইউনিলিভার বাংলাদেশের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছেন আদালত। ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা সালিশি বিবিধ মামলা নং ৪৩৬/২০২৫ ও ৪৩৭/২০২৫–এ অতিরিক্ত জেলা জজ আদালত নং–২ গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ রায় দেন।

 

মামলাগুলোতে পরিবেশক প্রতিষ্ঠান দুটি তাদের পরিবেশক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বাতিল নোটিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা (ইনজাংশন) এবং সংশ্লিষ্ট এলাকায় নতুন পরিবেশক নিয়োগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। তবে আদালত পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ বা আইনগত মেরিট না পাওয়ায় উভয় সালিশি বিবিধ মামলা খারিজ করে দেন।

 

আদালত সূত্রে জানা যায়, এই সালিশি মামলা দায়েরের আগে পরিবেশকরা আইনগতভাবে অগ্রহণযোগ্য ফোরামে দুটি ঘোষণামূলক মামলা (ডিক্লারেশন স্যুট) এবং দুটি অর্থ মামলা (মানি স্যুট) দায়ের করেছিলেন। তবে মামলাগুলোর আইনগত গ্রহণযোগ্যতা না থাকায় আদালত সেগুলো খারিজ করে দেন। পরবর্তীতে প্রাথমিক পর্যায়ে আদালতে প্রত্যাখ্যাত হওয়ার পর পরিবেশকরা ইউনিলিভারের বিরুদ্ধে সালিশি বিবিধ মামলা দায়ের করেন।

 

গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে অতিরিক্ত জেলা জজ আদালত নং–২ মামলাগুলোর মেরিটের ওপর শুনানি গ্রহণ করেন। শুনানিকালে ইউনিলিভার বাংলাদেশ আদালতে তাদের অবস্থান উপস্থাপন করে জানায়, পরিবেশক নিয়োগ বাতিল সম্পূর্ণভাবে আইনসম্মত এবং পরিবেশক চুক্তির শর্তানুযায়ী সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ইউনিলিভার আদালতকে অবহিত করে যে, পরিবেশকরা বিভিন্ন আদালতে মামলা দায়েরের সময় একাধিক গুরুত্বপূর্ণ নথি গোপন করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন।

 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৯ জানুয়ারি রায়ের দিন ধার্য করেন। নির্ধারিত দিনে আদালত পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ না পাওয়ায় সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে রায় প্রদান করেন।

 

এই রায়ের ফলে নিশ্চিত হলো যে, ইউনিলিভার বাংলাদেশ আইনসম্মতভাবেই পরিবেশক নিয়োগ বাতিল করেছে এবং নতুনভাবে নিয়োগপ্রাপ্ত পরিবেশকের মাধ্যমে স্বাভাবিক ও নির্বিঘ্নভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

 

মামলায় ইউনিলিভার বাংলাদেশের পক্ষে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আশিম ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন আদালতে উপস্থিত ছিলেন। অপরদিকে পরিবেশকদের পক্ষে অ্যাডভোকেট ওমর ফারুক (ফারুকী) এবং ব্যারিস্টার আবির আব্বাস শুনানিতে অংশ নেন।


সম্পর্কিত

আইন আদালতআদালতইউনিলিভার

জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ

ঢাকার পল্লবী থানায় দায়েরকৃত একটি সিআর মামলার তদন্তকে ঘিরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ পুলিশ বরাবর একটি বিস্তারিত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

মানবাধিকার আইন দুর্বল করার অভিযোগ: বিচারপতি মইনুলসহ ৫ সাবেক কমিশনারের খোলা চিঠি

মানবাধিকার কমিশন অধ্যাদেশ সংসদে পাস না হওয়া এবং তা বাতিলের প্রেক্ষাপটে সংসদে উপস্থাপিত তথ্যের জবাব, সরকারের প্রকৃত আপত্তি চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ আইনের মান নিশ্চিত করতে প্রস্তাবনা তুলে ধরে খোলা চিঠি দিয়েছেন সদ্য বিদায়ী পাঁচজন মানবাধিকার কমিশনার।