সমুদ্রের বুক চিরে এগিয়ে চলা যুদ্ধজাহাজ, আকাশে টহলরত হেলিকপ্টার- এমন দৃশ্য অনেক তরুণের মনেই জাগায় এক অনন্য স্বপ্ন। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তায় ভূমিকা রাখার সেই স্বপ্ন বাস্তব হতে পারে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের মাধ্যমে। সেই সুযোগই এনে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ২০২৭বি অফিসার ক্যাডেট ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি।

নৌবাহিনীর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশসেবার মানসিকতা, নেতৃত্বের গুণ এবং রোমাঞ্চকর পেশাজীবনের অভিজ্ঞতা অর্জনে আগ্রহী তরুণদের অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ (A+) অর্জন করেছেন, তারা লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি আইএসএসবি (ISSB) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এটি মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

citytouch 728-X-90

নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিলে প্রশিক্ষণের মাধ্যমে একজন তরুণ ধীরে ধীরে দক্ষ সামরিক কর্মকর্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পান। প্রশিক্ষণকালীন সময়ে শারীরিক সক্ষমতা, নেতৃত্বগুণ, কৌশলগত দক্ষতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আবেদন করতে এখানে ক্লিক কিরুন