দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ইসলামিক হোলসেল ব্যাংকিং বিভাগে ইউনিট হেড পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
গত ৪ মার্চ ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন করার শেষ সময় আগামী ১৪ মার্চ ২০২৬। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিপদের নাম: ইউনিট হেডবিভাগ: ইসলামিক হোলসেল ব্যাংকিংচাকরির ধরন: বেসরকারি চাকরি (ফুলটাইম)পদসংখ্যা: নির্ধারিত নয়আবেদন শুরুর তারিখ: ০৪ মার্চ ২০২৬আবেদনের শেষ তারিখ: ১৪ মার্চ ২০২৬আবেদন মাধ্যম: অনলাইন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইসলামী ব্যাংকিং নীতি এবং শরিয়াহ–সম্মত অর্থায়ন কাঠামো সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনকারীর ধরন
নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। চাকরির বয়সসীমা উল্লেখ করা হয়নি। কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে হতে পারে।
বেতন ও সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।
আবেদন লিংক










