চাকরির খবর


বিজিবিতে সিপাহী নিয়োগ ২০২৬: নারী-পুরুষ উভয়ের জন্য আবেদন শুরু


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৯ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার

বিজিবিতে সিপাহী নিয়োগ ২০২৬: নারী-পুরুষ উভয়ের জন্য আবেদন শুরু

ছবি: সংগৃহীত


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৫তম ব্যাচে সিপাহী (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সব জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্য সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।

 

যোগ্যতা ও বয়সসীমা

আবেদন করতে হলে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। ২০২৬ সালের ১৯ জুলাই তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২০ জুলাই ২০০৩ থেকে ১৯ জুলাই ২০০৮ এর মধ্যে।

 

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী:
উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি)। বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি।

 

নারী প্রার্থী:
উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি (ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট)। বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

 

উভয় ক্ষেত্রেই দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে এবং প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

 

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়া রেশন, পোশাক, বাসস্থান বা বাড়িভাড়া, চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

 

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 


সম্পর্কিত

চাকরির খবরবিজিবিসরকারি চাকরি

জনপ্রিয়


চাকরির খবর থেকে আরও পড়ুন

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে মেরী স্টোপস বাংলাদেশ

বেসরকারি উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ ‘ম্যানেজার, ফাইন্যান্স’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অ্যাপেক্সে চাকরির বিজ্ঞপ্তি, বয়স ২৬-৩২ হলেই আবেদন

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগে অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকাল ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

সমন্বিতভাবে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আকর্ষণীয় বেতন ও ইনসেনটিভে চাকরির সুযোগ: এসকেএফ ফার্মাসিউটিক্যালসে নিয়োগ

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড টেকনিক্যাল সার্ভিসেস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৬ মার্চ ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।