বাংলাদেশ নৌবাহিনী৪৫০টি শূন্যপদে নাবিক ও এমওডিসি (নৌ) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি পাস প্রার্থীরাও এ নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১৮ মার্চ ২০২৬ থেকে, যা চলবে আগামী ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
পদ ও যোগ্যতা
নিয়োগ দেওয়া হবে মোট ৯টি শাখায়। এর মধ্যে ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখায় সর্বোচ্চ ৩০০ জন নেওয়া হবে। এছাড়া রেগুলেটিং (১৫), রাইটার (১৮), স্টোর (১৮), মেডিকেল (১৮), কুক (৩৫), স্টুয়ার্ড (২০), টোপাস (২০) এবং এমওডিসি (নৌ) পদে ৮ জন নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে অধিকাংশ পদে ন্যূনতম এসএসসি বা সমমান প্রয়োজন। বিজ্ঞান বিভাগে কিছু পদে জিপিএ ৩.৫০ এবং অন্যান্য পদে ২.৫০–৩.০০ নির্ধারণ করা হয়েছে। টোপাস পদে অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে।
শারীরিক যোগ্যতা
প্রার্থীদের শাখাভেদে উচ্চতা ১৬২.৫ সেমি থেকে ১৭২.৫ সেমি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বুকের মাপ ৭৬-৮১ সেমি (সম্প্রসারণ ৫ সেমি) এবং ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।
বয়সসীমা- নাবিক: ১৭–২০ বছর, এমওডিসি (নৌ): ১৭–২২ বছর (১ জুলাই ২০২৬ অনুযায়ী)
বেতন ও সুবিধা
নিয়োগপ্রাপ্তরা সশস্ত্র বাহিনীর নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের নিয়ম
‘Sailor Section/Apply Now’-এ ক্লিক করে প্রাক-যোগ্যতা যাচাই করতে হবে। এরপর অ্যাকাউন্ট খুলে মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে ৩০০ টাকা ফি প্রদান করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন সম্পন্ন হলে ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।
পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল থেকে ২৪ মে ২০২৬ পর্যন্ত। কেন্দ্রগুলো হলো-
বানৌজা ঢাকা, খিলক্ষেত বানৌজা তিতুমীর, খুলনা নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, চট্টগ্রাম
প্রার্থীদের নির্ধারিত দিনে সকাল ৮টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। যেসব প্রার্থী কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত, সরকারি চাকরি থেকে বহিষ্কৃত, দ্বৈত নাগরিকত্বধারী বা পূর্বে প্রশিক্ষণকালীন চাকরি ত্যাগ করেছেন- তারা আবেদন করতে পারবেন না।










