ফুটবল
স্পেনকেও আর্জেন্টিনার মতোই ‘হারাতে’ চায় সৌদি আরব!

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষকে সতর্কবার্তা দিয়েছেন সৌদি আরবের প্রধান কোচ গিওরগিওস দোনিস। আটলান্টায় অনুষ্ঠিতব্য ম্যাচকে সামনে রেখে তিনি ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের ঐতিহাসিক জয়ের প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, ফুটবলে বড় দলকে হারানো অসম্ভব কিছু নয়।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গ্রিক কোচ দোনিস বলেন, বিশ্বকাপের মতো আসরে ফেবারিট দলগুলোর বিপক্ষে অঘটন ঘটার নজির রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই স্পেনের প্রতি সম্মান দেখালেও অতিরিক্ত সমীহ দেখাতে রাজি নন তিনি।
দোনিস বলেন, “ফুটবলে অলৌকিক ঘটনা দেখা ভালো। বিশ্বকাপে আমরা দেখেছি কীভাবে ফেবারিট দলগুলো আন্ডারডগদের কাছে হেরে যায়। আমাদের জাতীয় দলের জন্য আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচটি একটি দারুণ স্মৃতি। আমরা বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি হতে যাচ্ছি এবং তাদের সম্মান করা উচিত, তবে প্রয়োজনের চেয়ে বেশি নয়।”
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরবের দায়িত্ব নেওয়ার পর এটি দোনিসের জন্য অন্যতম বড় পরীক্ষা। রবার্তো মানচিনি ও হার্ভে রেনারের পর জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করা এই কোচ আশা করছেন, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয় তাঁর দলকে নতুন অনুপ্রেরণা জোগাবে।
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালেরও প্রশংসা করেছেন সৌদি কোচ। তাঁর মতে, বর্তমানে বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল প্রতিভাদের একজন এই স্প্যানিশ উইঙ্গার।
দোনিস বলেন, “ইয়ামাল বেঞ্চে থাকলে স্পেন আগের মতো থাকে না। এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সবচেয়ে বড় প্রতিভা। বার্সেলোনায় সে যেভাবে মেসির জায়গা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, তা অভাবনীয়।”
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে কিছুটা চাপে রয়েছে স্পেন। ফলে আজকের ম্যাচে জয় পেয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে তাদের। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ড্র করে আত্মবিশ্বাসী সৌদি আরবও ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামবে।
এখন দেখার বিষয়, লামিনে ইয়ামালের নেতৃত্বে স্পেন প্রত্যাশিত জয় তুলে নিতে পারে কি না, নাকি ২০২২ সালের আর্জেন্টিনা ম্যাচের মতো আরেকটি চমক উপহার দেয় সৌদি আরব।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
ফুটবল থেকে আরও পড়ুন
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আট দল, গোল না হজম করেই অনন্য নজির স্পেনের
চলতি ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লড়াই নিশ্চিত করেছে আটটি দল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গত আসরের রানার্সআপ ফ্রান্স, ইংল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো, বেলজিয়াম এবং স্পেন শেষ আটে জায়গা করে নিয়েছে। তবে এই আট দলের মধ্যে একমাত্র স্পেনই এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে একটি গোলও হজম করেনি। দুর্দান্ত রক্ষণভাগের নৈপুণ্যে তারা গড়েছে অনন্য এক রেকর্ড।

ভোজিনিয়া নাকি মার্তিনেজ, কার হাতে উঠবে গোলকিপারদের লড়াইয়ের মুকুট?
স্পেনকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমকগুলোর একটি দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন দলটির গোলরক্ষক ভোজিনিয়া। দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামির যুবারা।

৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো
ফুটবলকে বিদায় জানানোর এক দশকেরও বেশি সময় পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফুটবল বিশ্বকে বিস্মিত করা তার এই প্রত্যাবর্তনের খবর জানিয়েছে রয়টার্স।









