বিনোদন
পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই গায়ক শেখ সাদীর বিয়ে, পাত্রী কে?

জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী। গত শুক্রবার পারিবারিক আয়োজনে তার আংটিবদল সম্পন্ন হয়েছে। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই গায়ক।
শনিবার সন্ধ্যায় শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি পূর্বপরিকল্পিত ছিল না। তিনি বলেন, “আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু-আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তারা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তারা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তার সঙ্গে আমার আংটিবদল হয়েছে।”
পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানে একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। শুক্রবার রাজধানীর শাহজাদপুরে কনের বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে আংটিবদলের আয়োজন অনুষ্ঠিত হয়।
কয়েক বছর আগে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন শেখ সাদী। ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তার একাধিক গান তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ধীরে ধীরে তিনি গড়ে তোলেন বিশাল শ্রোতাগোষ্ঠী। তার বেশ কয়েকটি গান বিভিন্ন মাধ্যমে কোটি কোটি বার শোনা হয়েছে।
‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসা এই তরুণ শিল্পীকে মাঝে অভিনয়েও দেখা গেছে। ‘শহরের নতুন অতিথি’ নামের একটি নাটকে তার বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি। গানে সাফল্যের পর বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি।
চার বছর আগে দেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিতব্য ‘সংশয়’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন শেখ সাদী। ছবিটির শুটিংয়ে একদিন অংশ নিলেও পরে তিনি নিজেকে সেই প্রকল্প থেকে সরিয়ে নেন।
উল্লেখ্য, এর আগে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে শেখ সাদীর প্রেমের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে বেশ আলোচনা তৈরি করেছিল। যদিও সে বিষয়ে কখনো আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি এই গায়ক। এবার পারিবারিক পছন্দে আংটিবদলের মাধ্যমে নতুন জীবনের পথে হাঁটতে যাচ্ছেন তিনি।
জনপ্রিয়
সর্বশেষ
বিনোদন থেকে আরও পড়ুন
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি
অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।









