বিনোদন


বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কোটি রুপির প্রতারণার অভিযোগে অভিনেত্রী, থানায় মামলা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৭ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কোটি রুপির প্রতারণার অভিযোগে অভিনেত্রী, থানায় মামলা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী অভিনেত্রী আশু রেড্ডি। প্রায় ৯ কোটি ৩৫ লাখ রুপি, স্বর্ণালংকার ও ফ্ল্যাটসহ বড় অঙ্কের সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে হায়দরাবাদ সিটি সেন্ট্রাল অপরাধ দমন শাখায় ২০ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়েছে।

 

অভিযোগ অনুযায়ী, লন্ডনে কর্মরত সফটওয়্যার প্রকৌশলী ওয়াই ভি ধর্মেন্দ্রকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে আর্থিক সুবিধা নিয়েছেন ওই অভিনেত্রী। তবে পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি। এ ঘটনায় ধর্মেন্দ্রর বাবা সত্য নারায়ণ থানায় প্রথম তথ্য প্রতিবেদন দায়ের করেন।

 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৮ সালে লন্ডনে সফরে গিয়ে ধর্মেন্দ্রর সঙ্গে পরিচয় হয় আশু রেড্ডির। এরপর বিয়ের প্রতিশ্রুতির মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুযোগ নিয়ে ধাপে ধাপে বিপুল পরিমাণ অর্থ, প্রায় ৫ কেজির বেশি স্বর্ণ এবং একাধিক ফ্ল্যাট নিজের নামে করে নেন তিনি। এছাড়া তার বোনও আলাদাভাবে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ নিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়েছে, একপর্যায়ে বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্ক থেকে সরে দাঁড়ান আশু রেড্ডি। পরে ধর্মেন্দ্র অর্থ ও সম্পত্তি ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন বলে দাবি করা হয়েছে। এমনকি তাকে হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

 

ঘটনার পর হায়দরাবাদ সিটি সেন্ট্রাল অপরাধ দমন শাখায় মামলা নথিভুক্ত হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। আর্থিক লেনদেন, সম্পত্তির কাগজপত্রসহ সংশ্লিষ্ট সব প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।

 

তবে অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি আশু রেড্ডি। ফলে ঘটনাটির সত্যতা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 
 

সম্পর্কিত

প্রতারণাঅভিনেত্রীআশু রেড্ডি

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।