বিনোদন


প্রধানমন্ত্রীর সঙ্গে কি আলোচনা করলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন, শনিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে কি আলোচনা করলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক

রুকাইয়া জাহান চমক । ছবি: ফেসবুক থেকে


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংস্কৃতি অঙ্গনের একাধিক তারকার মনোনয়নপ্রত্যাশার তালিকায় যুক্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়া থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ইতোমধ্যে সাক্ষাৎকার পর্বে অংশ নিয়েছেন।

 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত সাক্ষাৎকার শেষে গণমাধ্যমকে চমক বলেন, “আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। এজন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।”

 

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। আলোচনা ইতিবাচক ছিল। আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী এবং দলীয় সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নেব।”

 

এর আগে একই আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন বেবী নাজনীন, কনকচাঁপা, দিলরুবা খান, রিজিয়া পারভীন, দিঠি আনোয়াররিনা খান

 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন যাত্রার ইঙ্গিত দিয়ে চমক লিখেছেন, “নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।”

 

উল্লেখ্য, বরিশালে জন্ম নেওয়া চমকের বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। ২০২০ সালে ছোটপর্দায় অভিনয় শুরু করে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন।

 

তার অভিনীত উল্লেখযোগ্য নাটক ও সিরিজের মধ্যে রয়েছে হায়দার, হাউস নং ৯৬, মহানগর, সাদা প্রাইভেট, অসমাপ্ত এবং ভাইরাল হাজব্যান্ড


সম্পর্কিত

বিনোদনবিনোদনের খবররুকাইয়া জাহান চমক

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।