বিনোদন


বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৮ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন, শনিবার

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নতুন চমক দেখাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখদের অংশগ্রহণের ধারাবাহিকতায় এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক

 

চমকের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী আজমান নাসির। জানা গেছে, কুষ্টিয়া-৪ আসনের আওতায় সংরক্ষিত নারী আসনের জন্য তিনি বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি। এদিন বিকেলে সাক্ষাৎকার পর্বে অংশ নেন চমক।

 

সাক্ষাৎকার শেষে গণমাধ্যমকে তিনি বলেন, “আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। এজন্য একটি প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।”

 

তিনি আরও বলেন, “আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা। বিএনপি যদি সেই সুযোগ দেয়, আমি কৃতজ্ঞ থাকব।” মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদও ব্যক্ত করেন তিনি। এর আগে একই আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগীতশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপারিজিয়া পারভীন

 

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন যাত্রার ইঙ্গিত দিয়ে চমক লেখেন, “নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব।”

 

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন চমক। এরপর নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

 
 

সম্পর্কিত

বিএনপিসংরক্ষিত নারী আসনরুকাইয়া জাহান চমক

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।