বিনোদন
ঈদের সিনেমা ঘিরে দর্শক ভিড়: সন্ধ্যার পর শো চালুর দাবি নির্মাতাদের

ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার পর দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রভাব পড়েছে দেশের মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলোতেও। ফলে রোববার থেকে সন্ধ্যার পর সিনেমার প্রদর্শনী বন্ধ রাখা হচ্ছে। তবে এই সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর নির্মাতা ও প্রযোজকেরা।
রোজার ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমা ‘প্রিন্স’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’ ও ‘প্রেশার কুকার’ ঘিরে এখনো মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকের উপস্থিতি উল্লেখযোগ্য। এমন পরিস্থিতিতে সন্ধ্যার শো চালু রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট নির্মাতারা।
এক যৌথ বিবৃতিতে তাঁরা সরকারের জ্বালানি সাশ্রয় উদ্যোগের প্রতি সম্মান জানালেও এর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের মতে, মার্কেটের ভেতরে অবস্থিত মাল্টিপ্লেক্সগুলো বন্ধ থাকায় নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
বিবৃতিতে বলা হয়, সিনেমা হলের ‘প্রাইম টাইম’ মূলত সন্ধ্যা ও রাতের সময়। দিনের কাজ শেষে পরিবার-পরিজন নিয়ে দর্শকেরা এই সময়েই প্রেক্ষাগৃহে আসেন। ফলে সন্ধ্যার পর শো বন্ধ থাকলে বিপুলসংখ্যক দর্শক সিনেমা দেখা থেকে বঞ্চিত হবেন।
নির্মাতারা আরও বলেন, একটি সিনেমা নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়, যা উৎসবকালীন সময়ে আয় করে তুলতে হয়। কিন্তু পিক-আওয়ারে প্রদর্শনী বন্ধ থাকলে বিনিয়োগ ফেরত পাওয়া কঠিন হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদে দেশীয় চলচ্চিত্রশিল্পের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তাঁরা জানান, আগে মার্কেট নির্দিষ্ট সময়ের পর বন্ধ হলেও সিনেমা হলগুলোকে শো শেষ না হওয়া পর্যন্ত চালু রাখার অনুমতি দেওয়া হতো। সেই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতেও মাল্টিপ্লেক্সগুলোকে আলাদা বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন তাঁরা।
নির্মাতারা দর্শকদের ঈদের আনন্দ নিশ্চিত করতে এবং চলচ্চিত্রশিল্পকে সচল রাখতে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির, অতঃপর...
স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। পরে শুনানি শেষে তাকে জামিন দিয়েছেন আদালত।

কারিনার জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে
অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। তার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা, দেশের কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ।

সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ সেলিনা জেটলির
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বৈবাহিক জীবনের টানাপোড়েন ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন থাকার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। মাতৃ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্বামী পিটার হাগ–এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।

মান্না ও থালাপতি বিজয় কি সত্যিই একসঙ্গে ছিলেন? ভাইরাল ছবি ঘিরে রহস্য
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে একসঙ্গে দেখা গেছে এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়।







