বিনোদন


ওটিটিতে ঝড় তুলছে ‘চক্র ২’: মুক্তির পরই দর্শকপ্রিয়তার শীর্ষে


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:৩০ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার

ওটিটিতে ঝড় তুলছে ‘চক্র ২’: মুক্তির পরই দর্শকপ্রিয়তার শীর্ষে

ছবি: দূরবীন নিউজ


ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ ‘চক্র ২’। প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজনেও রহস্য, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং অন্ধকারাচ্ছন্ন গল্প দিয়ে দর্শকদের মন জয় করেছে সিরিজটি।

 

নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই সিরিজটি গত ২৬ মার্চ আইস্ক্রিনের ঈদ আয়োজনের অংশ হিসেবে মুক্তি পায়। আট পর্বের এই সিরিজটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

 

নির্মাতা সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম ৪৮ ঘণ্টার মধ্যেই সিরিজটি এক মিলিয়নের বেশি মিনিট দেখা হয়েছে এবং প্রায় এক লাখ দর্শক এটি উপভোগ করেছেন। যা এর জনপ্রিয়তার শক্ত অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে।

 

‘চক্র’ সিরিজের গল্পের মূল অনুপ্রেরণা এসেছে প্রায় ১৭ বছর আগে ময়মনসিংহে ঘটে যাওয়া একটি আলোচিত ঘটনায়, যেখানে একই পরিবারের নয়জন সদস্যের আত্মহত্যা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। দ্বিতীয় সিজনে সেই রহস্যকে আরও গভীরভাবে অনুসন্ধান করা হয়েছে, যেখানে উঠে এসেছে মানুষের মনের অন্ধকার দিক এবং জটিল মনস্তাত্ত্বিক টানাপোড়েন।

 

সিরিজটির সাফল্য উদযাপন উপলক্ষে রোববার (২৯ মার্চ) রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নির্মাতা ও অভিনয়শিল্পীরা অংশ নিয়ে শুটিংয়ের অভিজ্ঞতা এবং দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া নিয়ে তাদের অনুভূতি তুলে ধরেন।

 

‘চক্র ২’-এ অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু, ইহতিশাম আহমদ, মেঘলা মুক্তা, মৌসুমি মৌ, গাজী রাকায়েত, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে। শক্তিশালী অভিনয় ও রহস্যময় গল্প বলার ধরন সিরিজটিকে দর্শকদের কাছে আলাদা মাত্রা দিয়েছে।

 

সিরিজটি দেখতে আইস্ক্রিন অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন নেওয়া যাবে। পাশাপাশি মাত্র ২৫ টাকায় সাবস্ক্রিপশন ছাড়াও এটি উপভোগের সুযোগ রাখা হয়েছে।


সম্পর্কিত

বিনোদনবিনোদনের খবরওটিটি

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির, অতঃপর...

স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। পরে শুনানি শেষে তাকে জামিন দিয়েছেন আদালত।

কারিনার জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। তার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা, দেশের কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ।

সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ সেলিনা জেটলির

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বৈবাহিক জীবনের টানাপোড়েন ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন থাকার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। মাতৃ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্বামী পিটার হাগ–এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।

মান্না ও থালাপতি বিজয় কি সত্যিই একসঙ্গে ছিলেন? ভাইরাল ছবি ঘিরে রহস্য

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে একসঙ্গে দেখা গেছে এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়।