বিনোদন


‘প্রমাণসহ ধরা পড়েছে প্রতারণা’- দাম্পত্য ভাঙনে মুখ খুললেন মৌসুমী হামিদ


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৬ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

‘প্রমাণসহ ধরা পড়েছে প্রতারণা’- দাম্পত্য ভাঙনে মুখ খুললেন মৌসুমী হামিদ

অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা । ছবি: সংগৃহীত


পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দাম্পত্য জীবনের ইতি টানার পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। প্রায় দুই বছর আগে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক বিচ্ছেদের দিকে গড়িয়েছে।

 

সংসার ভাঙার বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন মৌসুমী হামিদ। শুরুতে বিষয়টি নিয়ে নীরব থাকলেও পরে তিনি জানান, বিয়ের আট মাসের মধ্যেই স্বামীর প্রতারণার বিষয়টি প্রথম জানতে পারেন।

 

অভিনেত্রীর ভাষ্যে, “বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে। এরপর আরও কয়েকবার রানার প্রতারণা ধরা পড়ে। সংসারের কথা ভেবে আমি বিষয়গুলো এড়িয়ে যাই। কিন্তু এবারের বিষয়টা বেশ গুরুতর প্রমাণসহ ধরা পড়েছে। তাই আর মেনে নেওয়া সম্ভব ছিল না। মনে হয়েছে, যথেষ্ট হয়েছে। এর চেয়ে আলাদা থাকাই ভালো।”

 

অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ অস্বীকার করেছেন আবু সাইয়িদ রানা। তিনি বলেন, “প্রায় চার মাস ধরে আমরা আলাদা থাকছি। একসঙ্গে থাকতে পারছিলাম না বলেই এই সিদ্ধান্ত। এর বাইরে আপাতত কিছু বলতে চাই না।”

 

২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন এই দম্পতি। সে সময় মৌসুমী হামিদ জানিয়েছিলেন, রানার সঙ্গে তাঁর দুই বছরের পরিচয় ছিল এবং পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতা এর মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন মৌসুমী হামিদ। পরবর্তীতে ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।


সম্পর্কিত

বিনোদনবিনোদনের খবর

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।