বিনোদন
৩৩ বছরের অভিনেত্রী আলিয়া ভাটের সম্পদের পরিমাণ কত?

ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয় দক্ষতা দিয়ে বারবার নিজেকে প্রমাণ করেছেন। ক্যারিয়ারের শুরুতে ‘নেপো কিড’ তকমা ও অভিনয় দক্ষতা নিয়ে নানা সমালোচনার মুখে পড়লেও সময়ের সঙ্গে সেসব পেছনে ফেলে আজ তিনি বলিউডের অন্যতম সফল অভিনেত্রী।
১৫ মার্চ ছিল এই তারকার ৩৩তম জন্মদিন। কাপুর পরিবারের পুত্রবধূ, অভিনেতা রণবীর কাপুরের স্ত্রী কিংবা কন্যা রাহার মা এসব পরিচয়ের বাইরে আলিয়া আজ নিজেই একটি শক্তিশালী ব্র্যান্ড।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে আলিয়া ভাটের মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৫০ কোটি টাকার বেশি। এই বিপুল সম্পদের দিক থেকে তিনি বলিউডের অনেক সিনিয়র অভিনেত্রীকেও ছাড়িয়ে গেছেন।
জানা গেছে, প্রতিটি সিনেমায় অভিনয়ের জন্য আলিয়া ভাট বর্তমানে ১৫ থেকে ১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রচারণায় অংশ নেওয়ার জন্য তিনি প্রায় ২ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান।
অভিনয়ের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন আলিয়া, যা তার আয়ের বড় একটি উৎস।
ব্যক্তিগত সম্পদের দিক থেকেও কম নন এই অভিনেত্রী। মুম্বাইয়ের পালি হিল এলাকায় স্বামী রণবীর কাপুরের সঙ্গে যৌথভাবে তার রয়েছে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের ‘বাস্তু’ নামের একটি বাড়ি। এছাড়া পুণেতে প্রায় ১৩ কোটি টাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে তার। লন্ডনেও রয়েছে আলিয়ার সম্পত্তি।
আলিয়া-রণবীর দম্পতির গাড়ির সংগ্রহেও রয়েছে বেশ কয়েকটি দামি ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে ল্যান্ড রোভার, অডি আর৮ এবং মার্সিডিজ বেঞ্জসহ বিলাসবহুল গাড়ি।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বিনোদন থেকে আরও পড়ুন
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি
অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।









