বিনোদন
ভোট দিয়ে তারকারা যা বললেন
.jpg)
ছবি কোলাজ
আজ সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন দেশের ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছেন অভিনয়শিল্পী, গায়ক-গায়িকারা। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নাগরিক দায়িত্ব পালনের বার্তাও দিয়েছেন তারা।
আজ দুপুরে দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিন বোন, ঢালিউডের তিন কন্যা—সুচন্দা, ববিতা ও চম্পা। ছবি: সংগৃহীত![]()
ঢাকা-৮ আসনভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন প্রবীণ অভিনেতা ও প্রকৌশলী আবুল হায়াত। মাঝের তিনটি বিতর্কিত নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) বাদে এবারসহ বাংলাদেশের সব নির্বাচনেই ভোট দিয়েছেন তিনি। এবারের ভোটসহ মোট ১০টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া আবুল হায়াৎ বললেন, ‘এবারের নির্বাচনের পরিবেশ ভালো এবং সুন্দর।’ ছবি: সংগৃহীত![]()
রাজধানীর গুলশানের একটি আসনে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ভোট দিয়ে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘ভবিষ্যতের রাস্তা’। ছবি:ফেসবুক![]()
অভিনেত্রী আইশা খান সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। তিনি ঢাকার ভোটার। ভোট দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার দায়িত্ব সম্পন্ন করেছি।’ ছবি:ফেসবুক![]()
চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা ঢাকার ভোটার। মোহাম্মাদপুরের একটি কেন্দ্রে ভোট দিয়ে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। বাংলাদেশের মানুষ আমরা যেনো ভাল থাকতে পারি ইনশাআল্লাহ।’ ছবি:ফেসবুক![]()
অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক নওগাঁ জেলার ভোটার। তিনি ভোট দিয়ে ছবিটি পোস্ট করেছেন। লিখেছেন, ‘আমারে যেড্যাত ভোট দিলে কাজ হোবে সেড্যাত ভোট দিমু।’ ছবি:ফেসবুক![]()
পরিচালক শিহাব শাহীনও ভোট দেওয়া শেষ করেছেন। তিনি লিখেছেন, ‘ভোট দেওয়া অবশেষে শেষ।’ ছবি:ফেসবুক![]()
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোটকেন্দ্রে সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে। দেখেই ভালো লাগছে।’ ছবি:ফেসবুক![]()
সম্পর্কিত
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির, অতঃপর...
স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। পরে শুনানি শেষে তাকে জামিন দিয়েছেন আদালত।

কারিনার জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে
অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। তার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা, দেশের কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ।

সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ সেলিনা জেটলির
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বৈবাহিক জীবনের টানাপোড়েন ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন থাকার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। মাতৃ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্বামী পিটার হাগ–এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।

মান্না ও থালাপতি বিজয় কি সত্যিই একসঙ্গে ছিলেন? ভাইরাল ছবি ঘিরে রহস্য
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে একসঙ্গে দেখা গেছে এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়।









