বিনোদন


ভোটের উত্তেজনায় কাল রাতে ঘুমাতে পারিনি: অভিনেত্রী প্রভা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

ভোটের উত্তেজনায় কাল রাতে ঘুমাতে পারিনি: অভিনেত্রী প্রভা

ছবি: সংগৃহীত


সারা দেশে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। আগামী প্রতিনিধিকে নির্বাচিত করতে ভোট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজ জেলা শরীয়তপুরে গ্রামের বাড়িতে গিয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

 

ভোটের আনন্দ ও উত্তেজনার কথা জানিয়ে প্রভা বলেন, “পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে উত্তেজনায় কাল রাতে ঘুমাতে পারিনি।”

 

ব্যস্ত পেশাজীবন সত্ত্বেও ভোট দিতে গ্রামে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতেই নিজের শিকড়ে ফিরে গেছেন। তাঁর ভাষায়, “অনেকে বলেছে, ছুটির দিন তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম। কিন্তু আমি মনে করি, দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধ থেকেই শরীয়তপুরে এসেছি।”

 

শৈশবের স্মৃতিচারণ করে প্রভা জানান, ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে তিনি বড় হয়েছেন। সকালে কুরআন শিক্ষা, স্কুলে পড়াশোনা, বিকেলে গান কিংবা ছবি আঁক- একটি সমন্বিত ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। হামদ-নাত ও দেশাত্মবোধক গানে পুরস্কার পাওয়ার স্মৃতিও স্মরণ করেন এই অভিনেত্রী।

 

দেশ নিয়ে প্রত্যাশার কথা জানাতে গিয়ে প্রভা বলেন, “আমি যে বাংলাদেশ দেখে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। ৭১-এর চেতনা, ২১-এর আত্মিক সম্পর্ক, বইমেলা, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ সবই চাই। পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও যেন শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করতে পারেন, সেটাও চাই। একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।”

 

ভোটের দিনটিকে নিজের জীবনের একটি বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শৈশবের মতোই সম্প্রীতিময় ও সংস্কৃতিমনা একটি বাংলাদেশ দেখার প্রত্যাশা তার।


সম্পর্কিত

বিনোদনের খবরঅভিনেত্রী প্রভানির্বাচন

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির, অতঃপর...

স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। পরে শুনানি শেষে তাকে জামিন দিয়েছেন আদালত।

কারিনার জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। তার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা, দেশের কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ।

সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ সেলিনা জেটলির

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বৈবাহিক জীবনের টানাপোড়েন ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন থাকার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। মাতৃ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্বামী পিটার হাগ–এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।

মান্না ও থালাপতি বিজয় কি সত্যিই একসঙ্গে ছিলেন? ভাইরাল ছবি ঘিরে রহস্য

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে একসঙ্গে দেখা গেছে এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়।