বিনোদন
এক বছর পূর্ণ হওয়ার আগেই ভাঙনের মুখে তাহসান–রোজার দাম্পত্য জীবন
.webp)
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সংসার ভাঙতে যাচ্ছে। এক বছরেরও কম সময়ের দাম্পত্য জীবনের ইতি টানার পথে এই তারকা দম্পতি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাহসান খান।
গণমাধ্যমে দেওয়া একান্ত বক্তব্যে তাহসান বলেন, খবরটি সত্য। কয়েক মাস ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ দিক থেকে আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। তিনি জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি বরাবরই অনিচ্ছুক ছিলেন। তবে বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া তথ্যের কারণে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন হয়ে পড়ে।
তাহসান আরও বলেন, আমি ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু কিছু ভুল খবর দেখেছি, তাই বলতে হচ্ছে আমরা এখন একসঙ্গে নেই।
২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই সেই বিয়ের খবর প্রকাশ পেলে ভক্তদের মধ্যে ব্যাপক চমক তৈরি হয়। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।
তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হয় বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তারা আলাদা থাকলেও বিষয়টি এত দিন প্রকাশ্যে আসেনি।
এর আগে তাহসান খান ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের বিচ্ছেদ ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে আইরা তাহরিম খান।
তাহসান–রোজার বিচ্ছেদের খবরে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে দুজনই এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য দিতে চাননি।
সম্পর্কিত
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির, অতঃপর...
স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। পরে শুনানি শেষে তাকে জামিন দিয়েছেন আদালত।

কারিনার জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে
অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। তার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা, দেশের কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ।

সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ সেলিনা জেটলির
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বৈবাহিক জীবনের টানাপোড়েন ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন থাকার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। মাতৃ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্বামী পিটার হাগ–এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।

মান্না ও থালাপতি বিজয় কি সত্যিই একসঙ্গে ছিলেন? ভাইরাল ছবি ঘিরে রহস্য
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে একসঙ্গে দেখা গেছে এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়।









